
যোগ্যতা না থাকা সত্ত্বেও সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক নিয়োগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ পেয়েছে দুদক। দুদক অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বলে আজ বুধবার মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান।
দুদক মহাপরিচালক সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তাঁর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও শেখ রেহানার দেবর তারিক সিদ্দিকের পরিবারের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাবেক প্রধানমন্ত্রী প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ছাড়াও তাঁর স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ‘পুতুলের যোগ্যতা না থাকা সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক বানাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাবিত করেছেন—এমন অভিযোগ পেয়েছে দুদক। এসব অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’
দুদক সূত্রে জানা যায়, অভিযোগ-সংশ্লিষ্ট তারিক সিদ্দিক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিংসহ দেশে-বিদেশে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এ ছাড়া, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, ঘুষ-বাণিজ্যসহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি।

সংবিধান সংশোধন প্রশ্নে গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। তবে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্য দলগুলো বলছে, গত ফেব্রুয়ারিতেই এ বিষয়ে গণভোট হয়ে গেছে। এখন সরকার নতুন একটা গণভোট করে আগের গণভোটের রায়কে বাতিল করার চেষ্টা করছে।
১৭ মিনিট আগে
কৃষির বেশ কয়েকটি প্রকল্পের পরিচালক (পিডি) বদলে তোড়জোড় শুরু করেছে কৃষি মন্ত্রণালয় ও অধীনস্থ দুটি সংস্থা। পিডি বদলের তালিকায় রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ১১টি প্রকল্প ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের দুটি প্রকল্প। একসঙ্গে এত প্রকল্প পরিচালক পরিবর্তন নিয়ে কৃষিমন্ত্রী...
৪ ঘণ্টা আগে
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘এভিয়েশন হাব হতে হলে আমাদের বিমান বহর সম্প্রসারণ করতে হবে। এখানে কোনো গোপন অ্যাজেন্ডা নেই। বাংলাদেশ তার প্রয়োজনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বহর সম্প্রসারণ করা প্রয়োজন।’
৪ ঘণ্টা আগে
হত্যা মামলা থেকে খালাস পাওয়ার পরও প্রায় আট বছর কারাগারে রাখায় খুলনার বটিয়াঘাটার ইব্রাহিম শেখকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। সে সঙ্গে যাঁদের অবহেলায় দীর্ঘ আট বছর অতিরিক্ত কারাবাস করতে হয়েছে, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না...
৫ ঘণ্টা আগে