নির্বাচন কমিশনের (ইসি) চার উপসচিব পদে রদবদল করা হয়েছে। আজ রোববার ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনকে বদলি করে উপসচিব হিসেবে সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ শাখায় বদলি করা হয়েছে। আর নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব মো. আতিয়ার রহমানকে বদলি করে নির্বাচন পরিচালনা-১ অধিশাখার দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে নির্বাচন পরিচালনা-১ শাখার উপসচিব এম মাজহারুল ইসলামকে বদলি করে মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণ শাখায় উপসচিব করা হয়েছে। আর মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণ শাখার উপসচিব মোহাম্মদ নুরুল আলমকে বদলি করে রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল এবং জেল আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণা চলছে। আজ সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ সকাল পৌনে ১১টা থেকে রায় ঘোষণা শুরু করেন।
৪ মিনিট আগে
অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণে একটি কমিটি করেছে সরকার। মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
২ ঘণ্টা আগে
নারী ও শিশু নির্যাতন দমন আইনসংক্রান্ত ডেথ রেফারেন্স, আপিল ও বিবিধ বিষয়াদি হাইকোর্টে অগ্রাধিকার ভিত্তিতে শুনতে গত ১০ জুন হাইকোর্টের সুনির্দিষ্ট ওই বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। গঠিত দ্বৈত বেঞ্চটি গত ১৪ জুন থেকে কার্যক্রম শুরু করে।
৩ ঘণ্টা আগে
ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে পণ্যের হালাল মান নির্ধারণ ও সনদ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছিল। তবে তাদের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন ছিল।
৩ ঘণ্টা আগে