শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে ঢাকায় নরওয়ের দূতাবাস এবং জাতিসংঘের উন্নয়ন–বিষয়ক প্রোগ্রামের (ইউএনডিপি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বৃহস্পতিবার নরওয়ে দূতাবাসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এ বিষয়ে ইউএনডিপি বাংলাদেশের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে নরওয়ে এবং ইউএনডিপির মধ্যকার ওই চুক্তিটির মেয়াদকাল ধরা হয়েছে ২০২৫ সাল পর্যন্ত। নরওয়ের রাষ্ট্রদূত অ্যাস্পেন রিক্টার এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই চুক্তিতে স্বাক্ষর করেন।
নরওয়ে এবং ইউএনডিপি ২০২১ সাল থেকে ইউএনডিপির প্রকল্প ‘পার্টনারশিপ ফর এ মোর টলারেন্ট ইনক্লুসিভ বাংলাদেশ (পিটিআইবি)’ বাস্তবায়নে একসঙ্গে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ভুল তথ্য ও বিদ্বেষের প্রচার প্রতিরোধ করে একটা সহনশীল বাংলাদেশ গড়ে তোলা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত অ্যাস্পেন রিক্টার বলেন, ‘ইতিবাচক মতবাদ তৈরির মাধ্যমে একটি সহনশীল, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পিটিআইবি প্রকল্পটি কাজ করে যাচ্ছে।’
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার আন্তরিক সহযোগিতার জন্য নরওয়েকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘নরওয়ের সঙ্গে আমাদের এই অংশীদারত্বের মাধ্যমে আমরা তরুণ ও নাগরিক সমাজকে সম্পৃক্ত করে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ করছি। নরওয়ের সঙ্গে চলমান এই উদ্যোগের মাধ্যমে আমরা ডিজিটাল সাক্ষরতা নিয়ে কাজ করব; যা এসডিজি লক্ষ্য ১৬ অর্জনে অবদান রাখতে পারে।’

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিসহ তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্যপ্রমাণ-সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর উদ্যোগ....
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’-এর ঘটনায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে