জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ নির্ধারণে নীতিমালা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রুল জারি করেন। স্বরাষ্ট্রসচিব, জনশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, আইন সচিব ও সমাজকল্যাণ সচিবসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ব্যারিস্টার সোলায়মান তুষার রিটকারীদের পক্ষে শুনানি করেন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী নাঈম হোসেন অয়ন, খায়রুল বাশার, বায়েজীদ হোসাইন ও ব্যারিস্টার মাহদী জামান (বনি)। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।
গত ৪ আগস্ট ব্যারিস্টার সোলায়মান তুষার, ব্যারিস্টার মাহদী জামান (বনি), ও অ্যাডভোকেট খায়রুল বাশার রিট আবেদনটি করেন। এতে নিহত প্রত্যেকের পরিবারকে দুই কোটি টাকা ও আহতদের এককোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া ক্ষতিপূরণ নির্ধারণে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
১০ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিধিমালা সংশোধন করছে নির্বাচন কমিশন (ইসি)। বিধিমালা চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে ইসি। এ জন্য দলগুলোকে চিঠি দেওয়া হবে। একই সঙ্গে নাগরিকদের মতামতের জন্য বিজ্ঞপ্তিও দেওয়া হবে।
১০ ঘণ্টা আগে
কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের প্রধান, তার স্ত্রী ও কন্যাসহ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিবারকে লক্ষ্য করে বিভিন্ন কনটেন্ট ছড়ানো হচ্ছে। স্বাধীনতার নামে এবং মতপ্রকাশের স্বাধীনতার নামে যেসব কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হচ্ছে, সেটা আসলেই...
১০ ঘণ্টা আগে
পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সমৃদ্ধকরণ সম্পন্ন হয়েছে। চূড়ান্ত পারমাণবিক বিক্রিয়া শুরু করার আগমুহূর্তে বিদ্যুৎকেন্দ্রের আদ্যোপান্ত আরেকবার পরীক্ষা-নিরীক্ষা করছেন বিজ্ঞানীরা। এদিকে চুল্লিতে পারমাণবিক সক্রিয়তা শুরু করার আগে উৎপাদিত বিদ্যুতের...
১০ ঘণ্টা আগে