
ভারত থেকে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভালো খাবারের আশায় ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বাংলাদেশে আসছে। এ বিষয়টি ভারত সরকারকে বাংলাদেশ জানাবে বলে জানিয়েছেন মন্ত্রী।
আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি ভারত থেকে দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা আসছেন। এ রোহিঙ্গারা ২০১২ সালে, ৯ বছর আগে ভারতে গিয়েছিলেন। বিভিন্ন প্রদেশে ছিলেন। এখন রোহিঙ্গারা শুনেছেন, বাংলাদেশে আসলে খাওয়া-দাওয়া ভালো পাবেন। কারণ, বাংলাদেশে কক্সবাজারে যারা আছেন, তারা খুব সুখে আছেন।’
বাংলাদেশে থাকা রোহিঙ্গারা তাঁদের আত্মীয়স্বজনদের খবর দিয়েছেন জানিয়ে মন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘এখন দলে দলে ভারত থেকে রোহিঙ্গারা আসছেন। তাঁরা বিভিন্নভাবে ৪ হাজার কিলোমিটারের ওপর সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছেন। দুঃসংবাদ হচ্ছে, কাঁটাতারের বেড়ার যেখানে দরজা রয়েছে, সেখানে এসে রোহিঙ্গারা ব্যবস্থা করে পার হচ্ছেন। ভারতের পাশে দালাল আছে এবং বাংলাদেশের পাশে দালাল আছে, তাদের মাধ্যমে আসছে। কাঁটাতারের বেড়ার যেখানে নিরাপত্তা বেশি সেদিক থেকে ঢুকছে। এটি দুশ্চিন্তার কারণ।’
মন্ত্রী বলেন, ‘আমরা কিছু রোহিঙ্গাকে আটকও করেছি। মূল কারণ জিজ্ঞাসা করলে তারা বলেন যে তোমাদের কক্সবাজারে জাতিসংঘ ভালো খাওয়া-দাওয়া দিচ্ছ। আমরা ভারতে অনেক দিন ধরে আছি, অনেক কষ্টে আছি।’
মোমেন বলেন, ‘রোহিঙ্গাদের উচিত মিয়ানমারে যাওয়া। প্রায়ই কিছু করে রোহিঙ্গা আটক করা হচ্ছে। বিভিন্নভাবে ভাগে ভাগে তারা বাংলাদেশে প্রবেশ করছেন। এটি ঠেকাতে আমাদের আরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে।’
এ নিয়ে ভারতকে কোনো বার্তা দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত সরকারকে বলব যে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। অনেক কিছু ভারত সরকার জানে না। সরকারি দালালদের চক্র খুব শক্তিশালী। সরকারের বাইরে কাজ করে তারা। তবে যেগুলো কাঁটাতারের বেড়ার ওদিক দিয়ে আসে, সেখানে স্থানীয়ভাবে ব্যবস্থা করে বাংলাদেশে পার হয়।’

দুই দিনের রোদে হাওরাঞ্চলের কৃষকেরা যে স্বস্তির নিশ্বাস ছেড়েছিলেন, তা তৃতীয় দিনে এসে আবার মিইয়ে যেতে শুরু করেছে। গতকাল শনিবার ভোর থেকে আবার শুরু হয় বৃষ্টি। দুপুরের দিকে কিছুটা থেমে গেলে কৃষক ধান কাটতেও গিয়েছিলেন।
৪ ঘণ্টা আগে
দেশের কিছু সড়ক ও সেতুতে টোল আদায়ে আধুনিক প্রযুক্তি হিসেবে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু হয়েছে। কিন্তু ব্যবস্থাটির সঙ্গে ভিন্ন ভিন্ন সরকারি সংস্থা, অপারেটর ও সফটওয়্যার সংশ্লিষ্ট থাকায় গাড়ির এক নিবন্ধন দিয়ে সব সেতুর টোল বুথে সুবিধা নেওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
তথ্যের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বস্তুনিষ্ঠতা। তাই গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বস্তুনিষ্ঠ গণমাধ্যম গড়ে তুলতে অপতথ্য মোকাবিলায় কার্যকর চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
৯ ঘণ্টা আগে
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আগামীকাল রোববার (৩ মে) থেকে শুরু হতে যাচ্ছে চার দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ সম্মেলনের উদ্বোধন করবেন।
১৩ ঘণ্টা আগে