
মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকেরা ৫ দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সার্ক ফোয়ারা এলাকায় তাঁরা জড়ো হয়ে সমাবেশ শুরু করেন। এতে ওই এলাকা ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে বেলা সাড়ে ১১টার পর অবরোধ তুলে নিলেও ফোয়ারার চারপাশে অবস্থান করেন তাঁরা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া মো. কাওসার জানান, তাঁদের মালয়েশিয়ায় যাত্রা ২০২৪ সালের মে মাসের মধ্যে হওয়ার কথা থাকলেও এখনো যাওয়া সম্ভব হয়নি। তিনি দাবি করেন, এরই মধ্যে ৫-৬ লাখ টাকা খরচ হয়েছে তাঁর; যার বেশির ভাগই ঋণ।
বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু বলেন, ‘আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বস্ত করেছিল, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।’
বিক্ষোভকারীরা জানান, তাঁরা সেই ১৭ হাজার শ্রমিকের অন্তর্ভুক্ত, যাঁরা মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্ধারিত ২০২৪ সালের ৩১ মে সময়সীমার মধ্যে যাত্রা করতে পারেননি।
ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমের আশ্বাসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনার জন্য আন্দোলনকারীদের আট সদস্যের প্রতিনিধিদল বৈঠকে যায়।
শ্রমিকদের পাঁচ দফা দাবি হচ্ছে—
১. যাঁদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র পাননি এবং যাঁরা সব প্রক্রিয়া শেষ করেছেন, তাঁদের দ্রুত মালয়েশিয়ায় পাঠাতে হবে।
২. নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।
৩. অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে।
৪. প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে।
৫. লিখিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে।

ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট অনিয়মিত হয়ে পড়েছে। এর ফলে ছুটিতে বেড়াতে আসা প্রবাসীদের অনেকে আটকা পড়েছেন। কারও কারও ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কারও শেষের দিকে।
৪ মিনিট আগে
সমরাস্ত্র উৎপাদন, জ্বালানি, বাণিজ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। তুরস্কের আঙ্কারায় আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে উভয় পক্ষ এই ঐকমত্যে পৌঁছেছে। এ ছাড়া
১ ঘণ্টা আগে
নবনিযুক্ত প্রশাসকরা হলেন— বরিশাল সিটি করপোরেশনে বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রোকনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা।
৩ ঘণ্টা আগে
সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। আজ শনিবার নোয়াবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে