
গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকেও বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
বর্তমান সংসদ সদস্য নৌকার প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট। এ নিয়ে তিনি এই আসন থেকে অষ্টমবারের সংসদ সদস্য নির্বাচিত হলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকের প্রার্থী এম নিজামউদ্দিন লস্কর পেয়েছেন ৪৬৯ ভোট।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কটি আসনে রয়েছে, সেগুলোর মধ্যে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন অন্যতম। এই আসনে ১৩২টি কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ২৭৯ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত ব্যারিস্টার তানভীর আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৯ হাজার ৭০২ ভোট। অর্থাৎ ভোটের বিশাল ব্যবধানে জিতেছেন ওবায়দুল কাদের। এর আগে এই আসন থেকে সাতবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ওবায়দুল কাদের। এ নিয়ে জিতলেন পাঁচবার।
অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মশাল প্রতীক নিয়ে মোহাম্মদ মকছুদের রহমান পেয়েছেন ২ হাজার ১৩২ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (আইএফবি) চেয়ার প্রতীক নিয়ে মোহাম্মদ শামছুদ্দোহা পেয়েছেন ১ হাজার ৪৯৩ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) ছড়ি প্রতীক নিয়ে শাকিল মাহমুদ চৌধুরী পেয়েছেন ২ হাজার ১৩২ ভোট।
আর শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ফলাফলে বেসরকারিভাবে নৌকা প্রতীকের বেগম মতিয়া চৌধুরী ষষ্ঠবারের মতো জয়ী হয়েছেন। মোট ১৫৪ কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা পেয়েছে ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মশাল প্রতীক ৪ হাজার ৫৭৬ ভোট।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ সেবার আওতায় দেশের বিভিন্ন রুটে চলাচলের জন্য ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা
২৬ মিনিট আগে
আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে পরিবর্তন বা বিঘ্ন ঘটলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাত্রীদের।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৩ ঘণ্টা আগে