প্রায় ৪ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে আটটি এমআই-২৮ এনই অ্যাটাক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ। ফোর্সেস গোল-২০৩০-এ বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে হেলিকপ্টারগুলো কেনা হচ্ছে। রাশিয়া থেকে হেলিকপ্টারগুলো কেনার বিষয়ে প্রাক-অনুমোদনের জন্য সম্প্রতি একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তবে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ আজকের পত্রিকাকে বলেছেন, তিনি এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানেন না।
শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হেলিকপ্টার কেনার ওই প্রস্তাবনায় বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর জন্য চলতি ও আগামী অর্থবছরে জিটুজি (সরকারের সঙ্গে সরকার) ব্যবস্থাপনায় বিক্রয়কারী দেশ রাশিয়া সরকারের মনোনীত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে আটটি এমআই-২৮ এনই অ্যাটাক হেলিকপ্টার কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে আনুমানিক ৪ হাজার ১০০ কোটি টাকা।
এ আলোচনার জন্য বিমান সদরের একজন এয়ার ভাইস মার্শালের সভাপতিত্বে ১২ সদস্যের একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ, এসএফসি (ডিপি) ও বিমান সদরের দুজন প্রতিনিধি। তারা আলোচনার মাধ্যমে খসড়া চুক্তি প্রস্তুত ও অর্থ পরিশোধের শর্তসহ ক্রয়সংক্রান্ত অন্যান্য বিষয় আলোচনা করবেন।
প্রস্তাবে আরও বলা হয়েছে, এ হেলিকপ্টার কেনা বাবদ ব্যয় আনুমানিক ৪ হাজার ১০০ কোটি টাকা বাংলাদেশ বিমানবাহিনীর থোক বরাদ্দ থেকে চলতি ২০২১-২২ অর্থবছরসহ পরবর্তী পাঁচ অর্থবছর অথবা আগামী ২০২২-২৩ অর্থবছর থেকে পরবর্তী পাঁচ অর্থবছরে পরিশোধ করা হবে। এ ক্ষেত্রে এলসির মাধ্যমে অথবা সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অধীনে রেমিট্যান্সের মাধ্যমে পরিশোধ করা হবে।
জানা গেছে, এমআই-২৮ এনই অ্যাটাক হেলিকপ্টার যে কোনো আবহাওয়ায় শত্রুর ওপর হামলা চালাতে পারে। রাতে অভিযান পরিচালনা করতে এটির রয়েছে অত্যাধুনিক নাইট ভিশন সিস্টেম। এ হেলিকপ্টার এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যার মাধ্যমে শত্রুর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি শত্রুর জনবল সম্পর্কেও ধারণা পাওয়া যায়। এ হেলিকপ্টারের রয়েছে সশস্ত্র সুরক্ষা ব্যবস্থা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জন সদ্য প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
৪৩ মিনিট আগে
আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হতো। ফাইল গেলেও সময়মতো সিদ্ধান্ত পাওয়া যেত না। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা...
৪ ঘণ্টা আগে
সমঝোতা স্মারকের আওতায় মাদক পাচার, মাদকসংশ্লিষ্ট অর্থ পাচার ও আন্তদেশীয় অপরাধ দমনে দুই দেশ তথ্যবিনিময় এবং কারিগরি সহযোগিতা জোরদার করবে। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, সংঘবদ্ধ চক্র, পাচারের নতুন কৌশল ও রুট সম্পর্কেও নিয়মিত গোয়েন্দা তথ্য আদান-প্রদান করা হবে।
৪ ঘণ্টা আগে
নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ি প্রাঙ্গণে তিন দিনব্যাপী...
৪ ঘণ্টা আগে