সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯খ ধারা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসান ও মানবাধিকার সংগঠন ‘এইড ফর ম্যান ফাউন্ডেশন’–এর পক্ষে আইনজীবী ইশরাত হাসান এই রিট দায়ের করেন।
গত ২৫ মার্চ ওই সংশোধনীর গেজেট প্রকাশ করা হয়। সংশোধিত আইনের ৯খ ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি দৈহিক বলপ্রয়োগ ব্যতীত বিবাহের প্রলোভন দেখিয়ে ষোলো বৎসরের অধিক বয়সের কোনো নারীর সঙ্গে যৌনকর্ম করেন এবং যদি উক্ত ঘটনার সময় উক্ত ব্যক্তির সহিত উক্ত নারীর আস্থাভাজন সম্পর্ক থাকে, তাহলে উক্ত ব্যক্তি অনধিক সাত বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।’
আইনজীবী ইশরাত হাসান আজকের পত্রিকাকে রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ধরনের সম্পর্ক নারী-পুরুষ উভয়ের সম্মতিতে হয়। শুধু পুরুষকে শাস্তি দেওয়ার জন্য বিধান করে আইন পাস করা সংবিধান ও ন্যায়বিচারের পরিপন্থী।’

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবায় চালু হয়েছে ফ্রি ওয়াই-ফাই সুবিধা। এই সেবার আওতায় একই সময়ে প্রায় ৩৭ হাজারের বেশি যাত্রী উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
৩৯ মিনিট আগে
হামের টিকা নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। একই সঙ্গে ড. ইউনূস ও তাঁর সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে।
২ ঘণ্টা আগে
প্রতিনিধি দল জানায়, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আজ থেকে নতুন চালক বাছাইয়ের সাক্ষাৎকার শুরু হবে। এবারের নিয়োগপ্রক্রিয়ায় নতুন করে ১ হাজার ৫০০ চালক নেওয়ার পাশাপাশি বছরজুড়ে মোট ৬ হাজার বাংলাদেশি চালক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
২ ঘণ্টা আগে
তথ্যমন্ত্রী বলেন, ‘টিআরপি এবং পত্রিকা ছাপার সংখ্যা—যেহেতু এই দুইটা হচ্ছে আউটলেট। আপনার ভিজ্যুয়াল মিডিয়ায় কত লোক দেখে, কত লোক দেখে না—এটার একটা পরিসংখ্যান ব্যবস্থা আজকালকার ডিজিটাল যুগে কোনো কঠিন কাজ না।’
৩ ঘণ্টা আগে