আবারও ৩ বাংলাদেশির নাম পাওয়া গেল বিশ্বের বহুল আলোচিত প্যান্ডোরা পেপারসে। তাঁরা তিনজন হলেন, হেদায়েত উল্লাহ, সাইফুল্লাহ রুমি এবং শাহিদা বেগম শান্তি। অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক জোট ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) প্যান্ডোরা পেপারসের তৃতীয় দফায় প্রকাশিত নথি থেকে তাদের নাম পাওয়া গেছে।
নথিতে থাকা তিন বাংলাদেশি হেদায়েত উল্লাহ থাকেন রাজধানীর বারিধারা ডিওএইচএসের নর্দান রোডে, সাইফুল্লাহ রুমিও থাকেন একই ঠিকানায়। তাঁরা দুজন একই পরিবারের সদস্য। শাহিদা বেগম শান্তি থাকেন সিলেটের শাহজালাল উপশহরে।
আইসিআইজে প্রকাশিত তথ্য অনুসারে হেদায়েত উল্লাহ, সাইফুল্লাহ রুমি দুজনেই হংকংভিত্তিক অফশোর প্রতিষ্ঠান ট্রান্সগ্লোবাল কনসালটিং লিমিটেডের একটি উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণে রয়েছেন। প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁরা জড়িত ২০১৮ সালের ১ মার্চ থেকে। অপরদিকে, সিলেটের শাহিদা বেগম শান্তি জড়িত রয়েছেন জেএএস নামক একটি অফশোর প্রতিষ্ঠানের সঙ্গে। তবে তিনি কবে থেকে জড়িত এবং প্রতিষ্ঠানটিতে তাঁর মালিকানা বা ভূমিকা কী সেই বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি আইসিআইজে। এমনকি তিনি কবে থেকে জড়িত তাও জানায়নি প্রতিষ্ঠানটি। জেএএস সেশেলসে নিবন্ধিত।
বিদেশি প্রতিষ্ঠানে অবৈধ গোপন বিনিয়োগকারীদের নাম প্রকাশ করে আলোচনায় আসা আইসিআইজে এবারও তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে। এবার প্রকাশিত নথিতে ৯ হাজারেরও বেশি বিভিন্ন অফশোর প্রতিষ্ঠানের তথ্য প্রকাশ করা হয়েছে। এবারের প্রকাশিত প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই হংকং, বেলিজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, পানামা, সুইজারল্যান্ড এবং দুবাইভিত্তিক।
এর আগে, আরও দুই দফায় প্যান্ডোরা পেপারসে গোপন তথ্য প্রকাশ করা হয়। ২০২১ সালের ৩ অক্টোবর প্রকাশ করা হয় প্যান্ডোরা পেপারসের প্রথম ধাপের তালিকা, দ্বিতীয় ধাপের তালিকা প্রকাশ করা হয় সেই বছরের ৬ ডিসেম্বর। এই তিন ধাপে প্রকাশিত নথি থেকে দেখা গেছে, অন্তত ১১ জন বাংলাদেশি ও বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বিশ্বের বিভিন্ন অফশোর প্রতিষ্ঠানে অবৈধ বিনিয়োগ করেছেন।

গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য ও জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় স্বপ্রণোদিত হয়ে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেতে যাচ্ছে প্রেস কাউন্সিল। এ লক্ষ্যে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘অনন্য সমৃদ্ধির কৃষির জন্য খামারবাড়ি মিনি কোল্ডস্টোরেজ স্থাপন’ প্রকল্প নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগের বিষয়গুলো তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা যাচাই, প্রকল্পের কারিগরি দিক...
৪ ঘণ্টা আগে
প্রেস কাউন্সিলকে অধিকতর শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, এই সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থার...
৫ ঘণ্টা আগে
সম্প্রতি দেশব্যাপী প্রায় ৩৭৮টি নতুন আদালত সৃজন করা হয়েছে। বর্তমানে বিভিন্ন জেলার বিদ্যমান অবকাঠামোতে স্থান সংকুলান না হওয়ায় নতুন আদালতের বিচারকগণ এজলাস শেয়ারিং করে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। যা মামলার দ্রুত নিষ্পত্তিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে...
৫ ঘণ্টা আগে