
আওয়ামী লীগের সময় শতাধিক গুম-খুন, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার আসামি বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে স্বশরীরে নয়, হাজির করা হবে ভার্চুয়ালি। কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করার বিষয়টি আজ মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
প্রসিকিউটর গাজী তামিম বলেন, জিয়াউল আহসানের নিরাপত্তার কারণে তাঁকে একা না এনে অন্য আসামিদের সঙ্গে আনা-নেওয়ার আবেদন করা হয়েছিল। আমরা বলেছিলাম নিরাপত্তার শঙ্কা থাকলে কারাগারে রেখেও ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারকাজ চালানো যেতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন জিয়াউল আহসানকে কারাগারে রেখে তাঁর ভার্চুয়াল উপস্থিতিতে বিচার কাজ চলবে।
জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম-খুন, নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।
এর আগে গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ-১: ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইল এলাকার ঢাকা বাইপাস সড়কের পাশে জিয়াউল আহসানের পরিকল্পনায় ও প্রত্যক্ষ অংশগ্রহণে সজল ও অজ্ঞাতনামা তিনজনকে গুলি করে হত্যা।
অভিযোগ-২: ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা থানার চরদুয়ানী এলাকার নিকটবর্তী বলেশ্বর নদের মোহনায় নজরুল ইসলাম মল্লিক এবং আলকাছ মল্লিকসহ কমপক্ষে ৫০ জনকে গুলি করে হত্যা ও লাশ গুম।
অভিযোগ-৩: ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনার বলেশ্বর নদ এবং বাগেরহাটের শরণখোলার সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের নামে মাসুদসহ ৫০ জনকে গুলি করে হত্যা।
ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগে বলা হয়, ২০০৯ সালে মেজর অবস্থায় র্যাবে পোস্টিং হওয়ার পর থেকে জিয়াউল আহসান বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনার আস্থাভাজন হয়ে ওঠেন। ফলে তাঁকে ২০২৪ সালে মেজর জেনারেল হিসেবে বাধ্যতামূলক অবসরলাভকালীন সময় পর্যন্ত কখনোই তাঁর মাতৃবাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত যেতে হয়নি। তিনি সব সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বাহিনী বা সংস্থায় কাজ করেছেন। পদোন্নতির জন্য প্রয়োজনীয় কোর্স বা প্রশিক্ষণ গ্রহণ না করে এবং কোনো ব্যাটালিয়ন, ব্রিগেড বা ফর্মেশন কমান্ডের অভিজ্ঞতা ছাড়াই জিয়াউল আহসান মেজর জেনারেল পর্যন্ত পদোন্নতি পান।

জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য লঞ্চে চারটি হটলাইন নম্বর প্রদর্শন করতে হবে। নম্বরগুলো হলো- জাতীয় জরুরি সেবা ৯৯৯, ফায়ার সার্ভিস ১০২, বিআইডব্লিউটিএর যাত্রীসেবা ১৬১১৩ এবং কোস্ট গার্ড ১৬১১১। আবহাওয়ার তথ্যের জন্য ১০৯০ অথবা ৪১০২৫৭৩০ ও ৪১০২৫৭৩১ নম্বরে যোগাযোগ করা যাবে।
৩ ঘণ্টা আগে
রিয়াদের কিং খালিদসহ সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় সৃষ্ট পরিস্থিতিতে সীমিত পরিসরে চলছে ফ্লাইটের কার্যক্রম। কোথাও ফ্লাইট একেবারেই বন্ধ। সৌদিমুখী অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
১১ ঘণ্টা আগে
মোংলা ও পায়রা বন্দরের ড্রেজিংয়ে প্রায় ৬ হাজার ৩৯০ কোটি টাকা ব্যয়ের পরও কাঙ্ক্ষিত নাব্যতা অর্জিত হয়নি। অন্যদিকে আর্থিক সংকটে পড়া ছয়টি ব্যাংকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১ হাজার ২৬২ কোটি টাকার বেশি আমানত রয়েছে। এসব ঘটনায় সরকারি অর্থের অপচয় রোধ, দায়ীদের চিহ্নিত করা এবং মেয়াদোত্তীর্ণ স্থায়ী আমানত ফেরত
১১ ঘণ্টা আগে
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে কার্যক্রম চলায় বাংলাদেশ থেকে যাওয়া ও বাংলাদেশগামী ফ্লাইটে যাত্রী ভোগান্তি ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত ২২টি সরাসরি ও ৩৯টি ট্রানজিট ফ্লাইটসহ মোট ৬১টি ফ্লাইটের যাত্রাসূচি প্রভাবিত হয়েছে। এতে অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
১৩ ঘণ্টা আগে