
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খোলাইফি। আজ রোববার এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। আলাপকালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
ফোনালাপ শেষে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী তাঁর বার্তায় জানান, তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন এবং সংসদ নির্বাচনে তাঁর দলের বিজয়ে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছি। এই বিজয় দুই দেশের বন্ধুত্বের নতুন দুয়ার উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।
আলাপকালে কাতারের প্রতিমন্ত্রী কাতার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার দৃঢ় আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। তিনি বলেন, দুই বন্ধুপ্রতিম দেশের সাধারণ স্বার্থ রক্ষা এবং পারস্পরিক উন্নয়নে কাতার বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চায়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও কূটনীতিকেরা বিএনপি নেতৃত্বকে অভিনন্দন জানাচ্ছেন। এর আগে তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশের সাড়ে তিন কোটি যুবক দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হলে দেশের অন্তত ৫০ শতাংশ দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মানিলন্ডারিং বিভাগের মহাপরিচালক মো. মোকাম্মেল হক...
৭ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ। আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠকে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর
১৭ মিনিট আগে
ঢাকা আগামী অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশের স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে সব ধরনের স্থানীয় নির্বাচন শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে বলে জানি
৩৯ মিনিট আগে
চক্রটি ভুক্তভোগীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে এবং তার ব্যাংক হিসাব থেকে বিকাশ ও উপায়ের মাধ্যমে মোট ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করে। একই সঙ্গে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ব্ল্যাকমেল করা হয়।
৩ ঘণ্টা আগে