দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বুধবার (২৫ জানুয়ারি)। আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকের পর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে দুপুর ২টা থেকে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে স্পিকারের সঙ্গে আধা ঘণ্টার কিছু বেশি সময় বৈঠক করেন সিইসি। এ সময় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আব্দুস সালাম ও নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।
বৈঠকের পর ইসি কার্যালয়ে সিইসি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আইনের একটি বিধান আছে। তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে কমিশন সাক্ষাত করতে হবে। সেই সাক্ষাতের জন্য আমরা গিয়েছিলাম। স্পিকারের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। সংক্ষীপ্ত পরিসরে আলোচনা করেছি।’
সিইসি বলেন, ‘কমিশন সভা করে আমরা তফসিল ঘোষণা করবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল বুধবার ১১টায় আমরা তফসিলটা উন্মুক্ত করব। তখন আপনারা সব জানতে পারবেন। এর বেশি আজকে অবহিত করার কিছু নেই।’
৬টি আসন শূণ্য রেখে নির্বাচনের তফসিল ঘোষণা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ৬টি আসন বা ১০০টি আসন কোন বিষয় নয়। বর্তমানে যারা বিদ্যমান জাতীয় সংসদ সদস্য তাদের ৫ জন বিদেশে থাকতে পারে সেটা নির্বাচনে কোন হ্যাম্পার করবে না।’

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে না পারা বিদেশিদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বিভিন্ন ধরনের এন্ট্রি ভিসাধারীদের ভিসার মেয়াদ বাড়ানো হবে না, বরং নতুন করে আবেদন করতে হবে।
২৫ মিনিট আগে
কয়েক দিন ধরে দেশে বিদ্যুতের লোডশেডিং চলছে। এর মধ্যে দুঃসংবাদ নিয়ে এসেছে ভারতের আদানি গ্রুপ। গ্রুপটির বিদ্যুৎ কোম্পানির দুটি ইউনিটের একটি দীর্ঘদিন বন্ধ ছিল। সেই ইউনিটটি ১১ এপ্রিল চালু হয়। তবে আজ ফের একটি ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে।
৩৩ মিনিট আগে
সুপ্রিম কোর্টের বিচারকাজ সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজকেও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। সে সঙ্গে আজ বুধবারের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে
লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের বৈধকরণ সহজ করতে নির্দিষ্ট সময়ের জন্য সাধারণ ক্ষমা বা বিশেষ সুযোগ দেওয়ার প্রস্তাব জানিয়েছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।
২ ঘণ্টা আগে