দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে ২৩ জুলাই থেকে ফের শুরু হচ্ছে সরকার ঘোষিত বিধিনিষেধ। তবে এ বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে খাদ্য, কোরবানির পশুর চামড়া এবং ওষুধ ও অক্সিজেন উৎপাদনকারী শিল্প।
আজ সোমবার মন্ত্রিপরিষদের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ মিল-কারখানা; কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ এবং ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প বিধি-নিষেধের আওতা বহির্ভূত থাকবে।
এর আগে ১৩ জুলাই সরকার এক প্রজ্ঞাপন জারি করে ১৪ জুলাই মধ্যরাত থেকে চলমান বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে। ২৩ জুলাই থেকে আবার কঠোর লকডাউন শুরু হবে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কোরবানি ঈদে মানুষের চলাচল ও পশুহাটে কেনাবেচার কথা বিবেচনায় নিয়ে সরকার বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নেয়। বিধিনিষেধে সরকারি অফিস ভার্চ্যুয়ালি চলার কথা বলা হলেও বেসরকারি অফিস বন্ধ রাখার কথা বলা হয়েছে।
২৩ জুন থেকে হওয়া বিধিনিষেধে শিল্পকারখানাও বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে। তবে এ সময় গার্মেন্টস কারখানা খোলার রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান গার্মেন্ট মালিকেরা।
বিজিএমইএর সহ–সভাপতি শহীদুল্লাহ আজিম সোমবার আজকের পত্রিকাকে বলেন, আমরা ১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে পোশাক কারখানা খোলা রাখার জন্য সরকারকে বলেছিলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা এ বিষয়ে কোন সিদ্ধান্ত পাইনি। অর্থাৎ পরবর্তী সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পোশাক কারখানা বন্ধ থাকবে। তিনি বলেন, এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত দেব আমরা তা মেনে চলব।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
৭ ঘণ্টা আগে