
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় অনুষ্ঠানস্থলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগের কিছু কর্মী। গতকাল শুক্রবার বিকেল ৪টায় লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (সোয়াস) এবং বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
আজ শনিবার সকালে লন্ডনের প্রেস মিনিস্টার আকবর হোসাইন ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান। তিনি পোস্টে বলেন, ‘উপদেষ্টা মাহফুজ আলম নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় আওয়ামী লীগের ১৮ জন কর্মী সোয়াসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।’
আকবর হোসাইন আরও জানান, ‘অনুষ্ঠানস্থলে আসতে উপদেষ্টার গাড়ির কোনো সমস্যা হয়নি। সোয়াসের অনুরোধে আগে থেকেই পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিল। উপদেষ্টা ও হাইকমিশনের কর্মকর্তারা ভেতরে প্রবেশের পর পার্কিং এরিয়ায় থাকা অপেক্ষমাণ গাড়ির ওপর ডিম নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা।’
তিনি পোস্টে আরও লেখেন, ‘অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম এবং হাইকমিশনের কর্মকর্তারা একাধিক গাড়িতে করে সোয়াস ক্যাম্পাস ত্যাগ করেন। তাঁরা সোয়াস ক্যাম্পাস ত্যাগ করার পর বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে এবং আরও কয়েকজন দুষ্কৃতকারী খালি গাড়ি দুটোতে ডিম নিক্ষেপ করে। যারা রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছিল, পুলিশ তাদের সরিয়ে দেয়।’
আকবর হোসাইন আরও জানান, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশ হাইকমিশনে একটি মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। ওই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকেরা যোগ দিয়েছিলেন।
আকবর হোসাইন ফেসবুক পোস্টে জানান, ‘লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টা মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছে।’

আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কমপক্ষে ১৫টি পয়েন্টে যানজটের আশঙ্কা করা হচ্ছে। ঈদের আগে এসব পয়েন্ট যানজটমুক্ত করতে না পারলে ভোগান্তি বাড়বে ঘরমুখী যাত্রীদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের অন্যতম কারণ অবৈধ স্থাপনা, ফুটপাত দখল ও বেপরোয়া গতিতে তিন চাকার...
৭ ঘণ্টা আগে
আজ রোববারই এবারের একুশে বইমেলার শেষ দিন। সন্ধ্যার কিছু পরেই আনুষ্ঠানিকভাবে ভাঙবে বই ঘিরে লেখক-পাঠকের এই বার্ষিক মিলনমেলা। বইপ্রেমীদের পদচারণে সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণ মুখরিত হতে আবার এক বছরের অপেক্ষা। মাত্র ১৮ দিন চলা এবারের মেলায় লোকসমাগম তেমন হয়নি।
৭ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং এই পরিষদের অধিবেশন ডাকার দাবিতে ঈদের পর রাজপথে আসার আভাস মিলছে। গণভোটের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে এই পরিষদের অধিবেশন ডাকার সময়সীমা শেষ হচ্ছে আজ ১৫ মার্চ।
৮ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট অনিয়মিত হয়ে পড়েছে। এর ফলে ছুটিতে বেড়াতে আসা প্রবাসীদের অনেকে আটকা পড়েছেন। কারও কারও ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কারও শেষের দিকে।
১১ ঘণ্টা আগে