আজিজের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতি তদন্তে ইসির কমিটি

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার রাতে আজকের পত্রিকা’কে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব আলম তালুকদার।
তিনি বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিষয়টি তদন্ত করার জন্য ইসির একজন যুগ্ম-সচিবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি তাদের এনআইডি জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসলে ইসি বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নেয়।
গণমাধ্যমের খবর, নিজেদের নামের পাশাপাশি মা-বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের এই দুই ভাই। হারিছ আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান, আর জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজীল।
২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ।
এর আগে ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বিজিবি’র নেতৃত্ব দেন। গত ২১ মে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন আজিজ আহমেদ।
এই সম্পর্কিত আরও খবর পড়ুন:
- দুর্নীতির অভিযোগে জেনারেল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা সেনাবাহিনীর বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
- জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা বিভ্রান্তিকর: ফখরুল
- ঠিকাদারিতে দুর্নীতির নিয়ে অভিযোগ— যা বললেন সাবেক সেনাপ্রধান আজিজ
- ‘সাবেক আইজিপি বা সেনাপ্রধান, দোষী হলে কাউকেই বাঁচাতে যাবে না সরকার’
- জেনারেল আজিজের বিষয়ে ব্যবস্থা নেবে সেনাবাহিনী: অর্থমন্ত্রী
- জেনারেল আজিজ ও সাবেক আইজিপি বেনজীরকে নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র
- জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে দুদক
- আজিজ-বেনজীর আওয়ামী লীগের লোক নয়: ওবায়দুল কাদের

আজিজ, বেনজীর ও এমপি আজীম ইস্যু: আ. লীগে অস্বস্তি, নেতারা বিব্রত
যুক্তরাষ্ট্রের সব অভিযোগ অস্বীকার করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জেনারেল আজিজ 







