কানাডায় বাংলা ভাষাভাষী ও শিখধর্মাবলম্বীসহ নানা জাতিগোষ্ঠী পয়লা বৈশাখ পালন করেছেন। ১৪ এপ্রিল কিংস্টন শহরে শিখ ও বাংলাদেশি বংশোদ্ভূতরা বরণ করে নেন বাংলা নতুন বছরকে। এ উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি সস্ত্রীক শিখদের ধর্মীয় উপাসনালয় সফর ও ব্রত পালন করেছেন।
বাংলা নববর্ষ উপলক্ষে টরন্টো শহরের দক্ষিণ-পশ্চিম স্কারবরো এলাকার প্রাদেশিক এমপি বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তিনি বাংলা ভাষাভাষীসহ তামিল, নেপালি ও থাই জনগোষ্ঠীকে নিজ নিজ সংস্কৃতির আবহে নববর্ষ পালনের আহ্বান জানান।

পয়লা বৈশাখ সন্ধ্যায় বাংলা নববর্ষ উপলক্ষে কিংস্টন শহরের বাংলাদেশি বংশোদ্ভূতরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এতে লোকজ গান, কবিতা ও বাংলাদেশে নববর্ষ উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রার কয়েকটি মোটিফ প্রদর্শিত হয়, যা ইউনেসকো কর্তৃক সাংস্কৃতিক হেরিটেজ হিসেবে স্বীকৃত। এ ছাড়া শিশুরা গান ও নৃত্য পরিবেশন করে। গৃহিণীরা ঘরোয়াভাবে তৈরি রকমারি আঞ্চলিক পিঠা ও মিষ্টান্ন পরিবেশন করেন। আয়োজনে বাংলাদেশ ও বাঙালি জাতির মঙ্গল কামনা করা হয়।

মামলায় শুধু আলকাছ মল্লিক (মাঝি) অপহরণ ছাড়া প্রতিটা ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থাপন করা হয়েছে। আর এই সাক্ষীরা আর কেউ নন, জিয়াউল আহসানের বাহিনীর, তাঁর অধীনস্থ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন পর্যন্ত তাঁরা (জিয়াউল আহসানের পক্ষে) দুজন সাক্ষীর তালিকা দিয়েছেন।
২৭ মিনিট আগে
২০২৯ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানোর পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই বন্দর। ৮ থেকে ১০ হাজার টিইইউ ধারণক্ষমতার বড় জাহাজ সরাসরি ভেড়ানোর সুবিধা থাকায় পণ্য পরিবহনে সময় ও ব্যয়
২ ঘণ্টা আগে
দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধির...
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
৪ ঘণ্টা আগে