
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের ৮১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬ ’-এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে যোগ দিতে নিজে গাড়ি চালিয়ে গুলশানের বাসভবন থেকে ঢাকা মেডিকেলে তিনি আসেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শুধু তাই নয়, ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী জুবাইদা রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বর্তমান শিক্ষার্থীরা। এ সময় প্রধানমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের এই আনন্দে শরিক হন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী নিজে মোবাইলে ঢাকা মেডিকেলের অসংখ্য শিক্ষার্থীর সঙ্গে সেলফিও তোলেন।

ডা. জুবাইদা রহমান ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাই। তিনি একসময় ঢাকা মেডিকেলে নিয়মিত চিকিৎসাসেবাও দিতেন।

দীর্ঘদিন পর নিজের প্রিয় ক্যাম্পাসে এসে ডা. জুবাইদা রহমানও ফিরে যান পুরোনো সেই দিনে। মেতে ওঠেন গল্প, আড্ডায়।

প্রধানমন্ত্রীর ঢাকা মেডিকেল কলেজে আগমনকে কেন্দ্র করে সকালে থেকে ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। তাঁকে একনজর দেখতে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে উৎসাহ-উদ্দীপনা।

সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসার পর কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষও রোপণ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।

এদিকে ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

রাজধানী ঢাকার পথচলতি মানুষের ভয়ের কারণ হয়ে উঠেছে ছিনতাই। নগরের ছিনতাইপ্রবণ বিভিন্ন এলাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কেও ছিনতাই হচ্ছে। জাতীয় সংসদ ভবনসংলগ্ন সড়কে গত শনিবার প্রধান শিক্ষক রনজিলা পারভীন নিহত হওয়ার ঘটনা ছিনতাইকারীদের বেপরোয়াভাবকেই সামনে এনেছে।
৪ ঘণ্টা আগে
সরকারি দরপত্রে সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা সংশোধনের একটি খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়াটি শিগগির সংসদে আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
৭ ঘণ্টা আগে
এখন ভাদ্র মাস। এ মাসে তাল পাকে। সেটা এমনি এমনি পাকে না, গরমের তীব্রতার কারণেই পাকে। সেই তাল পাকা গরমে দেশে বেড়েছে লোডশেডিং। ফলে, দিনে-রাতে গরমে হাঁসফাঁস অবস্থা। সে সঙ্গে সন্ধ্যা নামার পর লোডশেডিংয়ের কবলে পড়ে অন্ধকার নেমে আসছে দেশের অনেক এলাকায়।
৮ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশের বাইরে অবস্থান করবেন। পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবির...
৯ ঘণ্টা আগে