নিরাপদ দেশের তালিকায় নতুন করে সাতটি দেশের নাম ঢুকিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। এতে করে ইউরোপের দেশগুলোয় বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় (অ্যাসাইলাম) নেওয়ার সুযোগ কঠিন হলো।
আজ বুধবার নিরাপদ সাত দেশের তালিকা প্রকাশ করেছে ইইউ। বাংলাদেশ ছাড়া এই তালিকায় রয়েছে কসোভো, কলম্বিয়া, মিসর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। বার্তা সংস্থা এএফপি বলছে, যারা ইউরোপে এসে রাজনৈতিক আশ্রয় চেয়েছে, এমন অভিবাসীদের বের করে দিতে নতুন করে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ইইউর রাজনৈতিক আশ্রয়ের আবেদনগুলো নিষ্পন্ন করা সহজ হবে।
এ প্রসঙ্গে ইইউর অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেন, ইউরোপের অনেক দেশে রাজনৈতিক আশ্রয়প্রত্যাশীদের অনেক আবেদন জমা পড়ে আছে। এ বিষয়ে যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়, সে জন্য নতুন করে নিরাপদ দেশের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।
সূত্র বলছে, নতুন এই সিদ্ধান্তের কারণে খুব দ্রুত এখন রাজনৈতিক আশ্রয়ের আবেদনগুলো নিষ্পন্ন করা যাবে। এ ছাড়া যেসব আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই, সেগুলো দ্রুত বাদ দেওয়া যাবে।
ইইউর অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার জানিয়েছেন, যেসব দেশ নিরাপদ দেশের তালিকায় থাকবে, সেসব দেশের আবেদন গ্রহণ করা হবে না। তবে যদি ওই সব দেশে সংঘাত ছড়িয়ে পড়ে, তবেই রাজনৈতিক আশ্রয়ের আবেদন বিবেচনায় নেওয়া হবে।
আরও খবর পড়ুন:

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের পরও থামছে না মাদকের অনুপ্রবেশ। দুর্গম পাহাড়, নদী ও সাগরপথের সুযোগ নিয়ে সীমান্তের অন্তত ২২টি রুট দিয়ে ঢুকছে ইয়াবা, আইসসহ বিভিন্ন মাদক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক জব্দ অভিযানের পরও এসব মাদক দ্রুত ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে।
৫ ঘণ্টা আগে
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য ভাতা নির্ধারণ ঠিক আছে, তবে মুক্তিযোদ্ধাদের ভাতা এক টাকা হলেও বাড়ানো উচিত।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় তাঁরা সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন...
১০ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে হবিগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য রেজা কিবরিয়া বলেছেন, তিনি ৩৫টি দেশে কাজ করেছেন। এসব দেশে মোট ঋণের ৬ শতাংশ খেলাপি হলে তাঁরা ঘাবড়ে যেতেন। কিন্তু বাংলাদেশে খেলাপি ঋণ ৬১ শতাংশ।
১০ ঘণ্টা আগে