
সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী ফাতেমা সেলিম ও তাঁর তিন সন্তানকে সম্পদ বিবরণী দিতে নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের নামে জ্ঞাত আয়ের তুলনায় বেশি সম্পদ থাকায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদের বিরুদ্ধে এর আগেও সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পদ বিবরণীটি অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বা তাঁর পক্ষে কেউ গ্রহণ না করায় আদেশসহ লটকিয়ে বা টাঙিয়ে দেওয়া হয়।
দুদক সূত্র জানায়, সেলিমের স্ত্রী ফাতেমা সেলিমের নামে জ্ঞাত আয়ের তুলনায় ১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৩৫৫ টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের সঙ্গে তাঁর আয়ের সামঞ্জস্য না থাকায় তাঁর কাছে লটকিয়ে জারির মাধ্যমে সম্পদ বিবরণী চাওয়া হচ্ছে।
একইভাবে শেখ সেলিমের ছেলে শেখ ফজলে ফাহিমের নামে আয়ের তুলনায় ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৩৬ টাকা ও অপর ছেলে শেখ ফজলে নাঈমের নামে ১১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৪৪ টাকার অতিরিক্ত সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
এ ছাড়া সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়ার নামে আয়ের তুলনায় ৬ কোটি ৭৮ লাখ ৫৫ হাজার টাকার বেশি সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক।
শেখ সেলিমের স্ত্রীসহ চারজনের নামে বা বেনামে থাকা সব সম্পদের তথ্য জানতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মো. খায়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অভিযোগটি অনুসন্ধান করছে। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক বিলকিস আক্তার ও উপসহকারী পরিচালক এলমান আহাম্মদ অনি।

চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তাঁর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান।
৬ মিনিট আগে
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ দুটি সেতু দিয়ে উভয়মুখী যান চলাচল করবে আগামীকাল বুধবার থেকে...
২৯ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে পারস্পরিক সম্মান, জাতীয় স্বার্থ ও উপযুক্ত কূটনৈতিক পরিবেশ তৈরি হলেই এই দ্বিপক্ষীয় সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...
১ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর উদ্বোধন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। নামফলক উন্মোচনের মাধ্যমে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
১ ঘণ্টা আগে