স্থায়ী পদ না থাকলেও জনপ্রশাসনের উপসচিব ও সমপর্যায়ের ২১৩ জন কর্মকর্তাকে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় শুক্রবার এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
রেওয়াজ অনুযায়ী যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পাওয়া ২০৩ জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আর যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়া বিভিন্ন দূতাবাসে কর্মরত ১০ কর্মকর্তাকে তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। জনপ্রশাসনে যুগ্ম-সচিবের ৪১১টি স্থায়ী পদ রয়েছে। নতুন করে পদোন্নতিপ্রাপ্তদের নিয়ে এখন যুগ্ম-সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বিসিএস ২০ তম ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতিতে প্রাধান্য দেওয়া হয়েছে। এর আগের কয়েকটি ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতির জন্য বিবেচনা করা হয়েছিল। যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতির জন্য ছয় শতাধিক কর্মকর্তার তথ্য-উপাত্ত যাচাইবাছাই করা হয়, সেখান থেকে ২১৩ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। ফলে এই দফায় যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতির যোগ্য বেশির ভাগ কর্মকর্তা বাদ পড়েছেন।
‘সরকারের উপ-সচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা’ অনুযায়ী যুগ্ম-সচিব হিসেবে প্রশাসন ক্যাডারের ৭০ শতাংশ ও অন্য ক্যাডারের ৩০ শতাংশ কর্মকর্তা পদোন্নতি পান। উপসচিব হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা বা উপসচিব হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতাসহ ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে তাদের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতির জন্য বিবেচনা করা হয়।

রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রণোদনা দেওয়ার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ সব বাংলাদেশি নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে...
২৯ মিনিট আগে
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, পঞ্চগড়, বগুড়া ও ময়মনসিংহে পৃথক ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে।
১ ঘণ্টা আগে
‘আজ থেকে ৪০ বছর আগে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আমি তখন তাঁর ব্যক্তিগত সচিব ছিলাম। তিনি দুই দায়িত্বই সফলভাবে পালন করেছিলেন। তখন ছিল ইন্টারনেটপূর্ব যুগ। এখন প্রযুক্তির এই সময়ে দুটো কাজ একসঙ্গে করা আরও সহজ...
২ ঘণ্টা আগে
পুলিশের ডিআইজি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তাঁরা গ্রেড-২ মর্যাদা পাবেন। যোগদানের তারিখ থেকে এ পদোন্নতি কার্যকর হবে।
৩ ঘণ্টা আগে