
স্থানীয় সরকার, নাকি জাতীয় নির্বাচন আগে হবে—এ নিয়ে রাজনৈতিক মহলে একটি বিরোধ রয়েছে। সরকারের একটি অংশও স্থানীয় সরকার নির্বাচন আগে চায়। তবে বিএনপিসহ কয়েকটি দল আগে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে। আবার স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক সরকার, নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে—এ নিয়েও বিতর্ক চলছে।
নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন কে করবে, সেই প্রশ্নের জবাব তাঁরা পাননি। এ কারণে তাঁরা আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধিসংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছেন।
আজ শনিবার অনুষ্ঠানের উদ্বোধনে ইসি মাহমিদা আহমেদ বলেন, ‘অনুষ্ঠান নিয়ে অলরেডি কথা হয়ে গেছে, আমরা কাজ করতে গিয়ে হোঁচট খাচ্ছিলাম। তাই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে কর্মকর্তা যাঁরা আছেন, তাঁদের অধিকাংশেরই চাকরির ২০ বছর হয়ে গেছে। আমাদের সিম্পল একটি প্রশ্ন ছিল যে, স্থানীয় সরকার নির্বাচন কে করবে। মানে, তার ঘোষণা কে দেবে অথবা উদ্যোক্তা কে। আমরা, নাকি স্থানীয় সরকার? কিন্তু সেই প্রশ্নের উত্তর আমরা পাইনি। এসব নানা কারণেই আমরা আপডেট হওয়ার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন।’
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, ডিজি এনআইডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও খবর পড়ুন:

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে