
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচনে একটি অপশক্তি বিশৃঙ্খলা করতে চেষ্টা করবে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে। কোনো অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একসাথে কাজ করতে হবে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারের আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা যাবে না। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচন আচরণবিধি প্রতিপালন করতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না।
নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ব্যাপক প্রচার চালাতে হবে। জনগণের দোরগোড়ায় যেতে হবে। সরকারের সাফল্যের কথা তুলে ধরতে হবে। সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উজ্জীবিত করে রাজপথে নামাতে হবে।’
শেখ হাসিনা নেতা-কর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘আমার মা, বাবা, ভাই নেই। আপনারাই আমার সব। আমার সবকিছুই আপনারা দেখবেন।’
বাসন্তী প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় থেকে বাসন্তীর জন্য কিছুই করেনি। শুধু ফায়দা লুটেছে। আমি পায়ে হেঁটে বাসন্তীর বাড়ি গিয়েছিলাম। আওয়ামী লীগ এখন ক্ষমতায়। আমরা বাসন্তীর অবস্থার পরিবর্তন করেছি।’
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী থান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সিনিয়র সহসভাপতি মো. ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফোরকান বিশ্বাসসহ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির দীর্ঘদিনের প্রচলিত নিয়মে বড় পরিবর্তন আসছে। নবম জাতীয় বেতনকাঠামোয় সব গ্রেডে প্রায় সমান হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার পদ্ধতি থেকে সরে আসছে সরকার।
৩ ঘণ্টা আগে
আইনজীবীদের বিরুদ্ধে গত এক দশকে পেশাগত অসদাচরণের ১৮৬টি অভিযোগ জমা পড়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলে। এর মধ্যে ১০৫টি অভিযোগের নিষ্পত্তি করেছেন বার কাউন্সিল ট্রাইব্যুনাল। তবে কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
৩ ঘণ্টা আগে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়কে দ্রুত নির্বাচনী আচরণ বিধিমালা ও নির্বাচন বিধিমালা চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছেন। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে একজন নির্বাচন কমিশনার বিষয়টি নিশ্চিত করেন।
৭ ঘণ্টা আগে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানাপ্রাচীর ঝুঁকিপূর্ণ, আবাসিক ভবন জরাজীর্ণ এবং চিকিৎসা সরঞ্জাম অকার্যকর হয়ে পড়ার অভিযোগ সংসদে তোলার সময় স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয়...
৯ ঘণ্টা আগে