
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আবদুল ওয়ারেছের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন আছে। একজন শিক্ষক-কর্মচারী গড়ে প্রায় ১৩ লাখ টাকা অবসর ভাতা পেয়ে থাকেন। এসব আবেদন নিষ্পত্তির জন্য ৮ হাজার ৭১০ কোটি টাকা প্রয়োজন হলেও বর্তমানে অবসর তহবিলে প্রায় ১ হাজার ৩০০ কোটি রয়েছে। যেখানে ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে ২০২৩ সালের আগস্ট থেকে গত ২১ জুন পর্যন্ত প্রায় ৪৫ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। এসব আবেদন নিষ্পত্তির জন্য প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকার এককালীন বরাদ্দ প্রয়োজন। সরকার এরই মধ্যে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকট নিরসনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কার্যক্রম গ্রহণ করেছে।
এ ছাড়া আবেদন নিষ্পত্তির গতি বাড়ানোর জন্য সফটওয়্যার পুনরায় চালুকরণ, জনবল বৃদ্ধি, অনলাইন কার্যক্রম সম্প্রসারণ এবং আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সরাসরি, শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসেবে অর্থ পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত জমা হওয়া ৬৪ হাজার ৭৭৫ পেন্ডিং আবেদন এবং ২০২৫-২৬ অর্থবছরে সম্ভাব্য ১৫ হাজার ৫৪৫টি আবেদনসহ মোট ৮০ হাজার ৩২০টি আবেদন রয়েছে। এসব আবেদন নিষ্পত্তির জন্য প্রায় ৯ হাজার ৬৩৮ কোটি টাকা প্রয়োজন। চলতি অর্থবছরে প্রাক্কলিত আয় ২ হাজার ৪৬২ কোটি টাকা হলেও অবশিষ্ট প্রায় ৭ হাজার ১৭৬ কোটি টাকার ঘাটতি রয়েছে। বর্তমানে প্রায় ৫৯ হাজার ৮২০টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তারের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে তিনটি সরকারি ও ৮ হাজার ২২৯টি নন-এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে।
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে আ ন ম এহছানুল হক মিলন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে ধারবাহিক অগগ্রতি অর্জন করে চলেছে এবং বৈশ্বিক র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছে।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা চলাকালে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক ও পাল্টা যুক্তির ঘটনা ঘটেছে।
২ মিনিট আগে
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প’ থেকে আগামী আগস্টের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ-সরবরাহ শুরু হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে এই কেন্দ্র থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
৪১ মিনিট আগে
নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট দূর করতে ঢাকার কড়াইল বস্তিসহ দেশের ৫৮টি স্থানে সরকারি ও বেসরকারি অংশীদারত্বে ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ফেরাতে ‘শুদ্ধি অভিযান’ এবং আগামী আগস্ট মাসের শেষ নাগাদ বহুল প্রতীক্ষিত রূপপুর পারমা
১ ঘণ্টা আগে
নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য (বিএনপি) এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘টাকা নেই। ব্যাংকগুলো লুট হয়ে গেছে। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলে তার একটা ব্যাংক লাগবে। এমপি ও নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। এগুলো বন্ধ করতে হবে। ব্যাংক কমায় ফেলতে হবে।
১ ঘণ্টা আগে