
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নামে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুদকের করা মামলা বাতিল করে রায় দিয়েছেন আপিল বিভাগ। আজ বুধবার (২৩ এপ্রিল) ড. ইউনূসের আপিল মঞ্জুর করে এ রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ।
গত ১৯ মার্চ গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে করা এই মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের করা আপিলের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।
প্রধান উপদেষ্টা হওয়ার পর গত বছরের ১১ আগস্ট মামলাটি প্রত্যাহার করে নিয়েছিল দুর্নীতি দমন কমিশন। মামলা প্রত্যাহারের পর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, অভিযোগের আইনিভাবে নিষ্পত্তি চান তাঁরা। গত বছরের ২৯ আগস্ট আপিল বিভাগে শুনানিতে তিনি বলেন, ড. ইউনূস অপরাধী কি না, এটা আগে প্রমাণ করতে হবে। আমাদের না জানিয়ে মামলা তুলে নিয়েছে। এটা তিনি চাননি।
এর আগে ওই মামলা বাতিল চেয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ সাতজনের আবেদন গত বছরের ২৪ জুলাই খারিজ করে দেন হাইকোর্ট। সেই সঙ্গে বিচারিক আদালতকে এক বছরের মধ্যে বিচার শেষ করতে নির্দেশ দেওয়া হয়। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন ড. ইউনূস। গত বছরের ২১ অক্টোবর লিভ টু আপিল মঞ্জুর করা হয়। পরে আপিল করেন তাঁরা।
আপিলকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল্লাহ আল-মামুন। সঙ্গে ছিলেন আইনজীবী খাজা তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় অভিযোগ গঠন চ্যালেঞ্জ ও মামলাটি বাতিল চেয়ে চলতি বছরের ৮ জুলাই হাইকোর্টে আবেদন করেছিলেন ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের সাত শীর্ষ কর্মকর্তা। ড. ইউনূস ছাড়া বাকি আবেদনকারীরা হলেন—গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, সাবেক এমডি আশরাফুল হাসান, পরিচালক নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।
ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে গত বছরের ১২ জুন ওই মামলায় অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩০ মে মামলাটি করে দুদক। এ মামলায় গত বছরের ১ ফেব্রুয়ারি ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কমপক্ষে ১৫টি পয়েন্টে যানজটের আশঙ্কা করা হচ্ছে। ঈদের আগে এসব পয়েন্ট যানজটমুক্ত করতে না পারলে ভোগান্তি বাড়বে ঘরমুখী যাত্রীদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের অন্যতম কারণ অবৈধ স্থাপনা, ফুটপাত দখল ও বেপরোয়া গতিতে তিন চাকার...
২ ঘণ্টা আগে
আজ রোববারই এবারের একুশে বইমেলার শেষ দিন। সন্ধ্যার কিছু পরেই আনুষ্ঠানিকভাবে ভাঙবে বই ঘিরে লেখক-পাঠকের এই বার্ষিক মিলনমেলা। বইপ্রেমীদের পদচারণে সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণ মুখরিত হতে আবার এক বছরের অপেক্ষা। মাত্র ১৮ দিন চলা এবারের মেলায় লোকসমাগম তেমন হয়নি।
৩ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং এই পরিষদের অধিবেশন ডাকার দাবিতে ঈদের পর রাজপথে আসার আভাস মিলছে। গণভোটের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে এই পরিষদের অধিবেশন ডাকার সময়সীমা শেষ হচ্ছে আজ ১৫ মার্চ।
৪ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট অনিয়মিত হয়ে পড়েছে। এর ফলে ছুটিতে বেড়াতে আসা প্রবাসীদের অনেকে আটকা পড়েছেন। কারও কারও ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কারও শেষের দিকে।
৬ ঘণ্টা আগে