
রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্যান্য নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদনে বাধা নেই। আজ বৃহস্পতিবার আদালতের আদেশ হাতে পাওয়ার পর এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিতসংক্রান্ত হাইকোর্টের রুল জারির কপি পেয়েছে কমিশন।
মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের করা রিটের এ রুল জারি হওয়ায় দলটি ছাড়া অন্যদের নিবন্ধন আবেদনে কোনো বাধা নেই।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ মার্চ নতুন দলের নিবন্ধন আবেদন আহ্বান করে এ এম এম নাসির উদ্দিন কমিশন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যমান আইনবিধি মেনে আগামী ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে ইসির কাছে আবেদন করার সুযোগ রয়েছে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম গণবিজ্ঞপ্তি ‘সংবিধানের মূল চেতনার পরিপন্থী’ উল্লেখ করে রিট আবেদন করেন।
১৮ মার্চ রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। এ গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ।
এদিকে চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, সব দলের জন্য এ গণবিজ্ঞপ্তি স্থগিত করা হয়নি। আর আদালতের রুলের জবাবও দেওয়া হবে।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩২ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে