বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সাতজনের বিরুদ্ধে থানায় এজাহার করেছে বিমান কর্তৃপক্ষ।
গতকাল শনিবার বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকার বিএএফ শাহীন কলেজ, সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ও নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে লিখিত পরীক্ষা হয়। এ সময় অসদুপায় অবলম্বনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়।
বিমান সূত্রে জানা গেছে, পরীক্ষায় বিএএফ শাহীন কলেজে ১০ জন, সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে একজন এবং কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজে দুজনকে বহিষ্কার করা হয়। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়।
এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও যেকোনো ধরনের অসদুপায় অবলম্বনকারীর বিরুদ্ধে মামলা দায়েরসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অতীতেও এমন ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা নিয়েছে বিমান।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ডিপোতে তেল রাখার জায়গা নেই। তেলবোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও খালাস করা যাচ্ছে না। তেলভর্তি জাহাজ ভাসছে সাগরে। অন্যদিকে বেসরকারি তেল শোধনাগারগুলোও জানাচ্ছে, তাদের ডিপোতেও তেল রাখার জায়গা নেই। তেল নেওয়ার জন্য তারা বিপিসির...
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যাংক থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি করেছেন চট্টগ্রাম থেকে নির্বাচিত সরকারদলীয় দুই সংসদ সদস্য। এর মধ্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মোহাম্মদ এনামুল হক বলেছেন, পটিয়াসহ চট্টগ্রাম অঞ্চলে ‘১০ হাজারের ওপরে’ ছেলেমেয়েকে ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান বলে দাবি করেছেন সিলেট-৬ আসনের বিএনপির সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী। তিনি বলেছেন, ‘জুলাই বিপ্লব নিয়ে বিভাজন তৈরির দিন শেষ হওয়া উচিত। জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড ছিলেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান।’
৮ ঘণ্টা আগে
ময়মনসিংহ-৮ আসনের বিএনপির সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ সংসদে ‘মব’ ঠেকাতে বিশেষ আইন করার দাবি করেছেন। তিনি বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর মিস ইনফরমেশন, ম্যাল ইনফরমেশন, ডিস ইনফরমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ বড় সংকট হয়ে উঠেছে। এসব ঠেকাতে আইন বিশেষ আইন করতে হবে।
৮ ঘণ্টা আগে