
ভারতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) বা ঋণচুক্তির ১০টি প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সামাজিক মাধ্যমে সহকর্মী উপদেষ্টা আসিফ মাহমুদের একটি পোস্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে এ ব্যাখ্যা দেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আচ্ছা যে তালিকাটা এসেছে, এটা কোনো একজন দিয়েছেন, সার্কুলেট করেছেন, সেটা সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তাঁর একটা কমেন্টসহ। কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। এখন যে তালিকাটা এসেছে ওখানে, এটা সঠিক নয়। এর অধিকাংশ এক্সিস্ট করে না (অস্তিত্ব নেই) আদৌ।’
তৌহিদ হোসেন বলেন, ‘একটি মাত্র চুক্তি গার্ডেন রিচের সাথে যে যুক্তি, সেটি বাতিল করা হয়েছে— এটুক জানি। অনেক পুরোনো, অনেক আগেই করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যেগুলো বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে।’
গতকাল সোমবার স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখা হয়, ‘অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।’

এর নিচে একটি তালিকা জুড়ে দেওয়া হয়। তার শিরোনামে লেখা হয়, ‘হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা ১০ চুক্তি বাতিল, বাকিগুলোও বিবেচনাধীন।’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থেকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ নিয়ে কোনো অগ্রগতি আছে কি না, জানতে চাইলে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই।
তিনি বলেন, বাংলাদেশ দূতাবাস থেকে এসব ঘটনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দুই দেশের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনাও অব্যাহত আছে।

তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ও শিল্প পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
১ ঘণ্টা আগে
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি কার্যকর হবে।
১ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় ও কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও এর গঠনপ্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে