
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা-সংক্রান্ত বিষয়ে সব বাহিনীপ্রধানকে নিয়ে সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। সভাটি আগামী রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার জারি করা সভার নোটিশে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।
সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা; অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রমরোধে যৌথ বাহিনীর কার্যক্রম; প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী আচরণবিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা এবং বিবিধ।
সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র্যাবের মহাপরিচালক, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শককে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা অস্থায়ী বেস ক্যাম্পে একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার কঠোর বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন।
১৪ মিনিট আগে
ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ট্যাগ অফিসার নিয়োগ করবে। এই দুই মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রের পাম্পগুলোর জন্য ট্যাগ অফিসার নিয়োগ করবেন।
৪২ মিনিট আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের স্ত্রী দিলারা হাফিজের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ‘ভেন্টিলেশনে’ চিকিৎসাধীন।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শনে গিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কাউকে না জানিয়ে হঠাৎ পরিদর্শনে এসেছেন, যাতে চিড়িয়াখানার প্রকৃত অবস্থা বোঝা যায়।
১৬ ঘণ্টা আগে