
বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সব ধরনের সহযাত্রী ও দর্শনার্থীর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে এ ব্যবস্থা নিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উল্লিখিত সময়ের মধ্যে শুধুমাত্র বৈধ টিকিট ও প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্রধারী যাত্রীরাই বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন। যাত্রী ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তা ঝুঁকি এড়ানো, যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা এবং সার্বিক অপারেশনাল শৃঙ্খলা নিশ্চিত করতেই এই সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এ প্রেক্ষিতে সম্মানিত যাত্রীসাধারণসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলা এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত হয়ে দীর্ঘ চিকিৎসার পর মারা গেছেন জুলাই যোদ্ধা শহীদ আশরাফুল। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৬ মিনিট আগে
বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে ২৩ হাজার ৮৬৫টি প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের করা হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেল।
৪০ মিনিট আগে
আত্মীয়তার প্রতীকে নারীকে আবদ্ধ করার প্রবণতা একধরনের আধিপত্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান। তিনি বলেন, শিক্ষা, রাজনীতি ও কর্মক্ষেত্রে নারীকে পূর্ণ নাগরিক হিসেবেই স্বীকৃতি দিতে হবে।
১ ঘণ্টা আগে
অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে, যা বিশ্বব্যাপী একটি প্রবণতা। বাংলাদেশ এই পথে যেতে পারে না। ভাষা, সংস্কৃতি ও অন্তর্ভুক্তির জন্য যে দেশ স্বাধীন হয়েছে, সেখানে নারীর অধিকার খর্ব করা আত্মঘাতী হবে।
২ ঘণ্টা আগে