আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি (Postal Vote BD) নামে মোবাইল অ্যাপ চালু করছে সরকার। আজ মঙ্গলবার এই অ্যাপটি উন্মোচন করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশনে অ্যাপ উন্মোচনের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

নির্বাচন কমিশন ভোটারদের নির্ধারিত শিডিউল অনুযায়ী মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন সম্পন্ন করতে অনুরোধ জানিয়েছে।
অ্যাপটি নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হলে ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ছবি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে নিজের ছবি ও এনআইডির ছবি দিতে হবে। পাসপোর্ট থাকলে সেটার ছবি ও তথ্য দিতে হবে। বর্তমানে কোথায় অবস্থান করছেন সে তথ্য দিতে হবে। সব তথ্য যুক্ত করে নিবন্ধন সম্পন্ন অপশনে ক্লিক করতে হবে। ফিরতি বার্তায় অ্যাপটি জানাবে নিবন্ধন সম্পন্ন হয়েছে।

এছাড়াও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া আছে কীভাবে ভোট দিতে পারবেন। ভোটের সময় আপনার কাছে ব্যালট যাবে এবং প্রতীক যাবে সে অনুযায়ী আপনি পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালটটি খামে ভরা জমা দিতে পারবেন।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এই অ্যাপ তৈরির কথা জানান।
সে সময় ইসির সিনিয়র সচিব বলেন, নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি ভোটারসহ দেশের ভেতরে সরকারি কর্মকর্তা, ভোটে নিয়োজিত কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। নিবন্ধিত ব্যক্তিদের নির্ধারিত পদ্ধতিতে যথাসময়ে পোস্টাল ব্যালট পেপার পাঠানোর পর ভোট দিয়ে দেশে ফেরত আনা হবে। তবে কোনো প্রবাসী নিবন্ধন করার পর দেশে এসে ভোট দিতে পারবেন না।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জন সদ্য প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
৪৪ মিনিট আগে
আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হতো। ফাইল গেলেও সময়মতো সিদ্ধান্ত পাওয়া যেত না। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা...
৪ ঘণ্টা আগে
সমঝোতা স্মারকের আওতায় মাদক পাচার, মাদকসংশ্লিষ্ট অর্থ পাচার ও আন্তদেশীয় অপরাধ দমনে দুই দেশ তথ্যবিনিময় এবং কারিগরি সহযোগিতা জোরদার করবে। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, সংঘবদ্ধ চক্র, পাচারের নতুন কৌশল ও রুট সম্পর্কেও নিয়মিত গোয়েন্দা তথ্য আদান-প্রদান করা হবে।
৪ ঘণ্টা আগে
নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ি প্রাঙ্গণে তিন দিনব্যাপী...
৪ ঘণ্টা আগে