
নাহিদ ইসলামের সাবেক পিএ আতিক মোর্শেদের স্ত্রী নগদের কর্মকর্তা জাকিয়া সুলতানাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিয়োগে অনিয়মের অভিযোগের মধ্যে আগামীকাল সোমবার (২ জুন) জুঁইকে দুদকে হাজির হতে বলা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।
তিনি আজকের পত্রিকাকে বলেন, নগদের এই কর্মকর্তাকে মোবাইল ফোনে দুদকে তলব করা হয়েছে।
দুদকের একটি সূত্র জানায়, আতিক মোর্শেদের স্ত্রী নগদের কর্মকর্তা জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক থেকে কোনো চিঠি ইস্যু করা হয়নি। দুদক থেকে ফোন করে ডাকা হয়েছে।
দুদক সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে ‘নগদ’র-নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ১৫০ কোটি টাকা আত্নসাতের অভিযোগে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক টিম।
নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে প্রাপ্ত প্রাথমিক সত্যতা থাকায় বিষয়টি অধিকতর তদন্ত করতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ এবং তাঁর স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানায় দুদক সূত্রটি।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আরও একবার নগদের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদক। তখন ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার, প্রায় পাঁচ হাজার অবৈধ এজেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠানের নীতিমালা ভেঙে প্রতিষ্ঠানটিতে ৭০ শতাংশ বিদেশি শেয়ারের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদক।
সে সময় দুদকের অভিযান পরিচালনাকারী টিম নগদের ই-ওয়ালেটের মাধ্যমে প্রায় ৬০০ কোটি টাকার বেশি অনিয়মিত লেনদেনের তথ্য পাওয়ার কথা গণমাধ্যমকে জানায়। এ ছাড়া নগদ বিপুল পরিমাণ অতিরিক্ত ই-মানি তৈরি করে বেশ কিছু বিদেশি কোম্পানির মাধ্যমে অর্থ পাচার করছে বলেও জানায় দুদক।

লিবিয়া থেকে ১৭৫ জন বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে । আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতা এবং বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় তাদের এই প্রত্যাবাসন সম্পন্ন হচ্ছে। বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা আজ বুধবার ভোর ৫টায় ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে...
১৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আবদুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে
২০১৫ সালে দুজনকে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই অভিযোগ দাখিল কর
১৬ ঘণ্টা আগে
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘আগে যত ক্রসফায়ার (বন্দুকযুদ্ধ) হয়েছে সবগুলোই একটা কমন ডিজাইনে তৎকালীন সরকার (আওয়ামী লীগ) করেছে। সবগুলোই সিস্টেমেটিক অথবা ওয়াইড স্প্রেড অ্যাটাকের আওতাভুক্ত। সারা দেশে যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে সেসব ঘটনায় হওয়া মামলার নথি সংগ্রহ করা হচ্ছে।
১৬ ঘণ্টা আগে