
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
শারমীন মুরশিদ বলেন, একটা খুব বড় সিদ্ধান্ত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটা কার্যালয় চালু হবে। কার্যালয় চালু হলে সবচেয়ে বেশি যে সুবিধা হবে তা হলো, মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রগুলো, মানবাধিকার পরিষদ সরাসরি তদন্ত করতে পারবে।
তিনি আরও বলেন, ‘শিগগিরই এই কার্যালয় হবে। এখানে কার্যালয় থাকা মানে মানবাধিকারের জায়গা থেকে আমাদের শক্তি বাড়ল।’
রাজনৈতিক দলগুলোর মাধ্যমে নিজেদের অপরাধের তদন্ত হয় না জানিয়ে শারমীন মুরশিদ বলেন, ‘রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে, চলে যায়, তাঁরা যদি নিজেদের অপরাধের তদন্ত করে, সে তদন্ততো হয় না। নাগরিক সমাজ থেকে যখন তদন্ত করা হয়, অথবা সত্যটা যখন তুলে ধরা হয়, তখন তাঁদের ওপর নির্যাতন আসে এবং নানা চাপের মুখে থাকতে হয়। সেই কথাগুলো ব্যক্ত করা যায় না, রিপোর্টও করা যায় না।’
অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, সরকারের দায়িত্ব মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়। তাঁরা (মানবাধিকার পরিষদ) সহায়তামূলক অবস্থান থেকে এখানে এসেছেন।
এ সময় উপদেষ্টা নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।

দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে আজ রোববার বঙ্গভবনে সংগঠনটির ১৫ সদস্যের ...
৭ মিনিট আগে
বহুপক্ষীয় কোনো জোট বা ফোরামের পরিবর্তে বাংলাদেশ প্রত্যক্ষ আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায়। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ভারতের সঙ্গে একটি নতুন
৩৪ মিনিট আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন...
১ ঘণ্টা আগে
বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ তুলে ধরে আসক জানায়, ১১ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে নেওয়ার কথা বলে দুই নারী নৃত্যশিল্পীকে নৌকায় তুলে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করা হয়। পরে দীর্ঘ সময় ধরে তাঁদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে