
আয়কর ফাঁকির অভিযোগে দেড় যুগ আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম আজ রোববার এ রায় দেন বলে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিন। তিনি বলেন, এটি হয়রানিমূলক মামলা ছিল। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রায় দিয়ে বিএনপির নেতাকে খালাস দিয়েছেন।
রায়ে বলা হয়, আসামি রুহুল কুদ্দুস তালুকদারের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হলো।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন রুহুল কুদ্দুস তালুকদার।
২০০৮ সালের ৩ আগস্ট এনবিআরের সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ সাবেক ভূমি উপমন্ত্রীর বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে মোট ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকার কর ফাঁকি দিয়েছেন রুহুল কুদ্দুস তালুকদার। এ ছাড়া তাঁর প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো সরাসরি নিয়োগের মাধ্যমে চার হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ পূরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৫০০টি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ সৃষ্টির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
সরকার দুই মাসের জ্বালানি তেলের মজুত থাকার আশ্বাস দিয়েছে। মজুত নিয়ে ভরসার কথা মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রথম থেকেই বলা হচ্ছে। কিন্তু মাঠের চিত্রের পরিবর্তন নেই। বরং তা দৃশ্যত দিন দিন কঠিন হচ্ছে। রাজধানীতে বহু মানুষ ভোর থেকে তেলের পাম্পের লাইনে দাঁড়ালেও অধিকাংশ পাম্পে দুপুরের আগে ডিপো থেকে তেল আসছে না।
৯ ঘণ্টা আগে
২০৩০ সালের মধ্যে শুধু সোলার পাওয়ার দিয়ে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ জন্য একটি নীতিমালা এবং বিনিয়োগ সহযোগীকরণ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের একটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
১০ ঘণ্টা আগে
প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন।
১২ ঘণ্টা আগে