
মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের ঘটনায় তাঁর ভক্ত ও অনুরাগীদের আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনে ‘তৌহিদি জনতা’ পরিচয়ে হামলা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের হামলার প্রবণতা আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সাংস্কৃতিক স্বাধীনতার জন্য গভীর হুমকি বলে মনে করে মানবাধিকার সংগঠনটি।
আজ সোমবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এসব কথা জানায় আসক। একই সঙ্গে গ্রেপ্তার বাউলশিল্পীর ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া, ন্যায়বিচার ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে আসক বলেছে, শিল্পী–সংস্কৃতিকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হলে আরও সংঘাত, সহিংসতা ও সামাজিক অসহিষ্ণুতা বাড়তে পারে। শান্তিপূর্ণ মতপ্রকাশের অধিকার ও গণজমায়েতে হামলা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; বরং এটি সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ।
নাগরিকের সাংবিধানিক অধিকারের প্রসঙ্গ তুলে ধরে আসক বলেছে, বাংলাদেশের সংবিধানের ৩৭ ও ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার ও সংস্কৃতিচর্চার স্বাধীনতা সুস্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে। বাউল ঐতিহ্যসহ দেশের সব সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ধারা রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কোনো গোষ্ঠীর মতাদর্শিক অবস্থান বা সামাজিক চাপের অজুহাতে শিল্প-সংস্কৃতির ওপর হামলা বা বাধা দেওয়ার চেষ্টা আইন ও মানবাধিকারের পরিপন্থী।
সম্প্রতি বাউলশিল্পী ও সংস্কৃতিকর্মীদের ওপর হুমকি ও হামলার একাধিক ঘটনা ঘটেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এসব ঘটনায় কার্যকর ও সময়োপযোগী আইনগত ব্যবস্থা না নেওয়ায় দেশে শিল্প–সংস্কৃতিবিরোধী গোষ্ঠী আরও উৎসাহিত হয়ে উঠছে এবং একই সঙ্গে হামলার ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটছে। চলমান এই প্রবণতা আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সাংস্কৃতিক স্বাধীনতার জন্য গভীর হুমকি বলে প্রতীয়মান হচ্ছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।
৩ ঘণ্টা আগে
নতুন বাসিন্দা হিসেবে বঙ্গভবনে ওঠা মির্জা ফখরুল ইসলামের জন্য এখন শুধুই আনুষ্ঠানিকতার বিষয়। রাষ্ট্রপতি পদে তাঁকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তফসিল অনুযায়ী ২০ আগস্ট হবে ভোট। জাতীয় সংসদের বর্তমান হিসাব অনুযায়ী সহজেই বলা যায়, সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তিনিই হতে চলেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।
১২ ঘণ্টা আগে
দেশে প্রাকৃতিক গ্যাসের ঘাটতি তীব্র রূপ ধারণ করায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে বিদ্যুৎ ও সার উৎপাদন। বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের চাহিদার মাত্র ২৯ শতাংশ এবং সার কারখানাগুলো মাত্র ৩৮ শতাংশ গ্যাসের সরবরাহ পাচ্ছে। ফলে সারা দেশে বিদ্যুৎ-বিভ্রাটের পাশাপাশি কৃষি খাতের জন্য অত্যাবশ্যকীয় সার উৎপাদনে বড় ধরনের...
১৩ ঘণ্টা আগে
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে সতর্ক হয়েছে পুলিশ। হামলাকারীরা যাতে কোথাও বোমা বা বিস্ফোরক রাখার সুযোগ না পায়, সে জন্য মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
১৪ ঘণ্টা আগে