
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ শনিবার তাঁর পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ড. আসিফ নজরুল ফেসবুক লাইভে এসে বলেন, প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসেছে। এটি যথাযথ পদক্ষেপের জন্য দ্রুত রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব। আশা করব, কয়েক ঘণ্টার মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আরও বলেন, ‘আমরা শুধু প্রধান বিচারপতির পদত্যাগপত্রই পেয়েছি। অন্যদের বিষয়ে আপডেট নেই।’ এ সময় সবাইকে শান্ত থাকতে এবং দেশের সম্পদ নষ্ট না করতে আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি সার্কিট হাউসে যান এবং গার্ড অব অনার গ্রহণ করেন।
১৩ মিনিট আগে
গত ৫ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
১ ঘণ্টা আগে
আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের ৯৬ জন অভিবাসনপ্রত্যাশী ক্রোয়েশিয়া সংলগ্ন বসনিয়ার সীমান্ত অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করলে তাদের আটকে দেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার বসনিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
১৪ ঘণ্টা আগে