
বিক্ষোভের মুখে পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
আজ শনিবার দুপুর পৌনে ১২টা থেকে তাঁর পদত্যাগ দাবিতে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে কয়েক শ মানুষ বিক্ষোভ করতে থাকেন।
পরে প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও সে বিষয়ে ইঙ্গিত দেন।
কিছুক্ষণ আগে ফেসবুক লাইভে এসে বিক্ষোভকারীদের তিনি বলেন, ‘আপনারা শান্ত থাকুন। আপনারা যে দাবিতে আন্দোলন করছেন আমি জানতে পেরেছি, খুব শিগগিরই সেই দাবি পূরণ হচ্ছে।’
এর আগে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে জানান, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাতজন বিচারপতির পদত্যাগ দাবিতে এই অবস্থান কর্মসূচি চলছে।
ওই পোস্টে আসিফ মাহমুদ জানান, ‘ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক নিয়োগকৃত প্রধান বিচারপতিসহ অ্যাপিলেট ডিভিশনের সাতজন বিচারপতির পদত্যাগ চাচ্ছি আমরা। জেলা জজকোর্টের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের সবার প্রতি আহ্বান, কোনো জেলায় জজকোর্টের দিকে অবস্থান নেবেন না।’
আজ সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে, ফুল কোর্ট সভা ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ফুল কোর্ট সভা নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাঁর ফেসবুক পেজে সকালে স্ট্যাটাস দেন। তিনি বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে ও ফুল কোর্ট মিটিং বন্ধ করার দাবি জানান স্ট্যাটাসে।

‘আজ থেকে ৪০ বছর আগে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আমি তখন তাঁর ব্যক্তিগত সচিব ছিলাম। তিনি দুই দায়িত্বই সফলভাবে পালন করেছিলেন। তখন ছিল ইন্টারনেটপূর্ব যুগ। এখন প্রযুক্তির এই সময়ে দুটো কাজ একসঙ্গে করা আরও সহজ...
১৭ মিনিট আগে
পুলিশের ডিআইজি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তাঁরা গ্রেড-২ মর্যাদা পাবেন। যোগদানের তারিখ থেকে এ পদোন্নতি কার্যকর হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, সংবিধান ও কার্যপ্রণালি-বিধি সম্পর্কে সংসদ সদস্যদের সম্যক জ্ঞান সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী, কার্যকর ও জবাবদিহিমূলক করে। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে আয়োজিত এক ওরিয়েন্টেশনে তিনি আইন প্রণয়ন, নজরদারি ও জবাবদিহিতে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ
৪ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান গত ১২ মে আহত জুলাই যোদ্ধাদের দেখতে থাইল্যান্ডে গিয়েছিলেন। মন্ত্রীর সফরটি ছিলো সরকারি। নিয়ম অনুযায়ী মন্ত্রী বিজনেস ক্লাসে ভ্রমণে সরকারি খরচ পান। কিন্ত তিনি তা নেননি। বরং নিজেই এই খরচ বহন করেছেন।
৪ ঘণ্টা আগে