
ঢাকা-কক্সবাজার রুটের প্রথম ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেসের’ টিকিট বিক্রি শুরুর তিন ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অনলাইন ও কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়। বেলা ১১টার মধ্যেই শেষ হয়ে যায় ১ ডিসেম্বরের প্রথম যাত্রীবাহী আন্তনগর ট্রেনের টিকিট।
২ ও ৩ ডিসেম্বরের টিকিট আরও কিছু সময় পাওয়া গেলেও দুপুরের পর সব বিক্রি হয়ে যায়।
কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট বেশির ভাগ অনলাইনেই বিক্রি হয়েছে। টিকিট আলাদাভাবে কাউন্টার বা অনলাইনে ভাগ করে দেওয়া হয়নি। যার যেভাবে সুবিধা সে সেভাবেই কেটেছে।’
তিনি বলেন, ৯০ শতাংশের বেশি টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। ২ থেকে ৪ শতাংশ মানুষ হয়তো স্টেশনে এসে কেটেছে। এখন আর কোনো টিকিট নেই।
এদিকে নতুন রুট ও আসনবিন্যাস নিয়ে জটিলতা থাকায় কক্সবাজার এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হয় আট দিন আগে। গত মঙ্গলবার থেকেই টিকিট বিক্রি শুরুর কথা জানিয়েছিল রেলওয়ে। তবে পরবর্তী সময় সেটি হয়নি। সাধারণত রেলের অগ্রিম টিকিট ১০ দিন আগে অনলাইনে পাওয়া যায়।
রেল সূত্র বলছে, কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার থেকে টিকিট বিক্রি করা সম্ভব হয়নি। সমস্যাগুলো কাটিয়ে উঠতে দুই দিন সময় লেগেছে। এ জন্য আজ দিন ধার্য করা হয়েছে টিকিট বিক্রি শুরু করার জন্য।
এর আগে চলতি মাসের ১১ ডিসেম্বর ঢাকা-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় ঘোষণা দেওয়া হয় ১ ডিসেম্বর থেকে এই রুটে ট্রেন চলাচল করবে। শুরুতে এক জোড়া আন্তনগর ট্রেন দিয়ে শুরু হবে যাত্রা।
রেলওয়ের তথ্যমতে, ঢাকা থেকে কক্সবাজার রুটে বিরতিহীন ট্রেন চালু করা হবে। ট্রেনটি রাত ১০টা ৩০ মিনিটে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে পরদিন ভোর ৬টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছাবে। ৮ ঘণ্টা ১০ মিনিটের এই যাত্রা পথে শুধু ঢাকা বিমানবন্দর এবং চট্টগ্রাম স্টেশনে থামবে। ট্রেনটি একইভাবে বেলা ১টায় কক্সবাজার থেকে ছেড়ে রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
তবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ননস্টপ হওয়ায় সাধারণ আন্তনগর ট্রেনের চেয়ে ভাড়া বেশি ধরা হয়েছে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটিতে শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা, স্নিগ্ধা (এসি সিট) শ্রেণিতে ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের (ঘুমিয়ে যাওয়ার আসন) ভাড়া ২ হাজার ৩৮০ টাকা। অন্যদিকে যেসব যাত্রী চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত যাবে, তাদের শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬ টাকা, এসি সিটের ৪৬৬ এবং এসি বার্থের ৬৯৬ টাকা।
রেল সূত্রে জানা গেছে, দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা বিলাসবহুল এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে মোট ১৫টি কোচ থাকবে। এতে মোট আসন থাকবে ৭৮০টি। এর মধ্যে একটি এসি এবং একটি নন-এসি বগি মিলে মোট ১১৫টি আসন থাকবে চট্টগ্রামের যাত্রীদের জন্য। এর মধ্যে এসি বগিতে আসন থাকবে ৫৫টি এবং নন-এসি বগিতে আসন থাকবে ৬০টি। কক্সবাজার এক্সপ্রেস টেনটি সপ্তাহে এক দিন বন্ধ থাকবে। এর মধ্যে ৮১৩ নম্বর ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাবে না সোমবার এবং ৮১৪ নম্বর কক্সবাজার থেকে ছেড়ে যাবে না মঙ্গলবার।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল সংসদে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি প্রতি সপ্তাহে বৈঠক করবে এবং ডিসেম্বরের মধ্যেই আলোচনা শেষ করে প্রতিবেদন সংসদে উপস্থাপনের চেষ্টা করবে বলে জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...
৪ ঘণ্টা আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের ভাই প্রিতিশ কুমার হালদারের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
৫ ঘণ্টা আগে
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারের সময় ৬ জনকে গুম ও একজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক প্রধান মো. আসাদুজ্জামানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদ্রোগের চিকিৎসায় ব্যবহৃত স্টেন্ট বা হার্টের রিং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার হাসপাতালটিতে এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে...
৫ ঘণ্টা আগে