শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জেলা থেকে হতাহতের খবর আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশে ফের অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে সরকার। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে এ কারফিউ শুরু হবে। এমন পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে জানান, কারফিউর কারণে সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ২৪ ও ২৫ জুলাই বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস।
পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত রবি, সোম ও মঙ্গলবার (২৮, ২৯ ও ৩০ জুলাই) অফিস চলে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময় ধরে চলছে সরকারি-বেসরকারি অফিস।

অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি পর্যালোচনা-সংক্রান্ত সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘বন্ধ কলকারখানাগুলো সচল হলে একদিকে যেমন বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে দেশের উৎপাদন খাত আরও শক্তিশালী হবে। তাই স্বচ্ছতা বজায় রেখে দ্রুত এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে।’
৮ মিনিট আগে
মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় এবং সমবায়ের মাধ্যমে মানুষের মধ্যে ঐক্য, আত্মনির্ভরশীলতা ও পারস্পরিক সহযোগিতার চেতনা গড়ে ওঠে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন অর্জনে সমবায় একটি কার্যকর হাতিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
১১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
তেহরানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয় এই আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক—বিশেষ করে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে...
২ ঘণ্টা আগে