
ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদে নতুন ভোটার যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন।
আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশ নিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিদ্যমান ভোটার নিয়ে এখন ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২।
সবশেষ গত বছরের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ১২ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে নতুন ভোটার যুক্ত হবে ১৮ লাখের বেশি। ২০২৫ সালের ১ জানুয়ারি যারা ভোটারযোগ্য হবে, এ বছরের হালনাগাদের সময় তারা যুক্ত হল।

সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা যাতে প্রকৃত সাংবাদিকদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সাংবাদিক হিসেবে কাকে গণ্য করা হবে এবং কাকে গণ্য করা হবে না—এ বিষয়ে স্পষ্টতা প্রয়োজন।
১৩ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচার-সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে—এমন দাবি করে ২ ও ১৩ সেপ্টেম্বর করা সংস্থাটির প্রেস ব্রিফিংয়ের কর্তৃত্ব চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।
৪৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এই খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
১ ঘণ্টা আগে
জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আর পরীক্ষার ফল পজিটিভ হলে বা কেউ ডোপ টেস্টে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান রেখে এ সংক্রান্ত আইন, বিধি ও নির্দেশিকা সংশোধন...
২ ঘণ্টা আগে