
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। এই মামলায় সমর্থন জানিয়ে দক্ষিণ আফ্রিকার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আ হ ম মাসুম বিল্লাহ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ইস্যুতে ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা যে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেই আবেদনের সমর্থনে দক্ষিণ আফ্রিকার পাশে দাঁড়িয়েছে।
বিবৃতিতে গাজায় চলমান ইসরায়েলি সব ধরনের সামরিক অভিযান স্থগিত করা, গাজায় নিরাপদ, পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার অনুমতি দেওয়ার যে অনুরোধ দক্ষিণ আফ্রিকা করেছে বাংলাদেশ সেটিকেও সমর্থন দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় উদ্ভূত মানবিক বিপর্যয় শেষ করার জন্য এই অস্থায়ী ব্যবস্থাগুলো ও অন্যান্য দৃঢ় পদক্ষেপ উভয়ই প্রয়োজন। এই প্রেক্ষাপটে, বাংলাদেশ যথাসময়ে কার্যক্রমে হস্তক্ষেপের ঘোষণা দাখিল করার সুযোগকে স্বাগত জানায়।
গাজায় ইসরায়েলি বর্বরতার বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চলমান আক্রমণে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। বাংলাদেশ এই ইচ্ছাকৃত আগ্রাসনকে গণহত্যা কনভেনশনসহ আন্তর্জাতিক আইনের স্পষ্ট অবজ্ঞা ও লঙ্ঘন বলে মনে করে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গণহত্যা কনভেনশনের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তির জন্য গণহত্যা কনভেনশনের অধীনে তাদের বাধ্যবাধকতাকে সম্মান করার জন্য সব রাষ্ট্রকে আহ্বান জানায়।
গাজায় দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ অবিলম্বে যুদ্ধবিরতি ও গাজায় জীবন রক্ষাকারী সহায়তার দ্রুত, নিরাপদ এবং বাধাহীন বিধানের জন্য আহ্বান পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ ফিলিস্তিনের ওপর ইসরায়েলের দখলদারত্বের অবসান ও একটি দীর্ঘস্থায়ী ও স্থায়ী সমাধানের জন্য তার পূর্ববর্তী আহ্বানগুলোকেও আবারও ব্যক্ত করে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ১৯৬৭ সালের আগে ফিলিস্তিন-ইসরায়েলের যে সীমানা ছিল সেটাকে ধরে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিকে সমর্থন করে।

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে তদবির করছেন কিছু পুলিশ কর্মকর্তা। এ ধরনের তদবিরের কারণে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দৈনন্দিন সরকারি কাজও ব্যাহত হচ্ছে।
১৬ মিনিট আগে
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মুহাম্মদ আবদুল্লাহর নিয়োগ বাতিল করেছে সরকার। পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল বাছিরকে (বাছির জামাল) এই ট্রাস্টের নতুন এমডি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির জামিন করাতে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এর আগে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও প্রসিকিউটর সুলতান মাহমুদ একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন...
২ ঘণ্টা আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের তদন্তে ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার ব্যাংক হিসাব, বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর শেয়ার মালিকানা এবং নিবন্ধিত মোটরযানের তথ্য সংগ্রহ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে দেশের একাধিক ব্যাংক, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রয়
৩ ঘণ্টা আগে