
সিইসির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক হওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার দুপুর ২টায়। বৈঠকটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম।
তিনি জানান, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের এ বৈঠকটি হওয়ার কথা ছিল।
আশ্রাফুল আলম বলেন, পূর্ব নির্ধারিত এই বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে এটা জানানো হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিরাপত্তাজনিত কারণে এ অনুষ্ঠান বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দুপুরে আগারগাঁওয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচি চলায় আশেপাশের এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে বৈঠকটি বাতিল করা হয়।
তিন দফা দাবিতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদ ব্যানারে শিক্ষার্থীরা আগারগাঁও মোড় ‘ব্লকেড’ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা।

জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে জার্মান সংসদীয় প্রতিনিধি দলের বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, নির্বাচনী প্রক্রিয়া, সংসদীয় কূটনীতি, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে...
১৭ মিনিট আগে
আওয়ামী লীগের দেড় দশকে শতাধিক মানুষকে গুম-খুন ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেন ওসমানী। তিনি বর্তমানে খুলনাতে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডেপুটি এক্সাম কন্ট্রোলার হিসেবে কর্মরত।
১ ঘণ্টা আগে
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সরকার কী কী উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যর্পণ চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আয়োজিত ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব স্টিফেন টুইগের এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে...
২ ঘণ্টা আগে