
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, আগের সরকারের সময়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা সীমিত করে সরকারকে সরাসরি দাম বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছিল। বর্তমান সরকার সেই ব্যবস্থা পরিবর্তন করেছে।
তিনি জানান, বিদ্যুৎ খাতে আগের সরকারের করা দায়মুক্তির ব্যবস্থা বাতিল করা হয়েছে। এখন বিদ্যুৎ খাতের সিদ্ধান্ত ও চুক্তি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে।
আজ শুক্রবার বেলা ১১টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন-পরবর্তী সংবাদ সম্মেলনে চিফ হুইপ এসব কথা বলেন।
নূরুল ইসলাম মনি বলেন, বিদ্যুৎসংকট নিয়ে সরকারকে প্রশ্ন করা যাবে না—এমন কোনো ব্যবস্থা থাকা উচিত নয়। বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বিদ্যুৎসংকট সমাধানে নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কমপক্ষে দুই থেকে আড়াই বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন চিফ হুইপ বলেন, আগের সরকারের সময়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নামে বিপুল অর্থ ব্যয় করা হলেও অনেক ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন না করেও ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে।
বিদ্যুৎসংকট নিয়ে সমালোচনার জবাবে চিফ হুইপ বলেন, একটি ৫০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে কমপক্ষে দুই থেকে আড়াই বছর সময় লাগে। পাঁচতলা ভবন নির্মাণেও যেখানে দীর্ঘ সময় প্রয়োজন, সেখানে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ রাতারাতি সম্ভব নয়।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, জ্বালানি সরবরাহ ও কেন্দ্র নির্মাণ—সবকিছুতেই সময় লাগে। ফলে সরকারে বসেই তাৎক্ষণিকভাবে নতুন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয়।
আগের সরকারের বিদ্যুৎ খাতের চুক্তি ও ব্যবস্থাপনার সমালোচনা করে নূরুল ইসলাম মনি বলেন, বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে দায়মুক্তির ব্যবস্থা করা হয়েছিল। এর ফলে বিদ্যুৎ উৎপাদন না করেও অনেক প্রতিষ্ঠানকে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে। কোনো কোনো কেন্দ্র থেকে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন না হলেও মাসে কোটি কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন না করেও এভাবে অর্থ দেওয়ার কারণে দেশের বিপুল অর্থ অপচয় হয়েছে। এই অর্থ দেশের শিল্পকারখানা ও উৎপাদন খাতে প্রণোদনা হিসেবে ব্যবহার করা যেত।
তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুৎসংকট সমাধানে কাজ করছে। তবে দীর্ঘদিনের সমস্যা সমাধানে কিছুটা সময় প্রয়োজন। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থার ঘাটতি কাটিয়ে উঠতে সরকারকে সময় দিতে হবে।

গত ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
৮ মিনিট আগে
রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান ১৯৮৯ সালের ১ জুলাই নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালের ১ জানুয়ারি নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।
১ ঘণ্টা আগে
চিফ হুইপ বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় সরকার। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব থাকবে, তবে সেই বন্ধুত্ব কোনোভাবেই দেশের স্বার্থের পরিপন্থী হতে দেওয়া হবে না।
১ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদ দমন করে সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রচলিত আইন, চুক্তির শর্ত ও বিধি-বিধান পর্যালোচনা করে জাতীয় কর্মকৌশল নির্ধারণ করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি কমিটি করেছে সরকার।
২ ঘণ্টা আগে