পুলিশ বিভাগে একাধিক পদে রদবদল করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে। আর ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে রাজারবাগ টেলিকমে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ১ অধিশাখার উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, শিল্পাঞ্চলের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) সিবগাত উল্লাহকে সিআইডির প্রধান করা হয়েছে। সিআইডির ডিআইজি গাজী জসিম উদ্দিনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) হিসেবে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি তৌফিক মাহবুব চৌধুরীকে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি সোয়েব রিয়াজ আলমকে এসপিবিএনের ডিআইজি করা হয়েছে।

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সংসদীয় আসনের জনগণের দৈনন্দিন কার্যক্রমের সুবিধার্থে ঢাকা-১৭ আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুর রহমান সানী। তিনি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
২৮ মিনিট আগে
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ১৪৩ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ আদালতের আদেশে জব্দ ও অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।
৩২ মিনিট আগে
মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি চিঠি লিখেছে একাধিক মানবাধিকার সংস্থা। বাংলাদেশে ‘বিদ্যমান জরুরি মানবাধিকার চ্যালেঞ্জগুলো’তে আপনার দৃষ্টি আকর্ষণে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ নয়টি অধিকারভিত্তিক সংগঠন এই চিঠি লিখে।
২ ঘণ্টা আগে
মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির মূল লক্ষ্য ও রাজনীতি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমরা এমন কাজ করতে চাই যেখানে আগামী দুই-চার বছরের মধ্যে প্রত্যেকের আয় দ্বিগুণ হয়ে যায়। এটিই বিএনপির রাজনীতি।’
৩ ঘণ্টা আগে