
এসএসএফের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মুজিবুর রহমান ও তাঁর স্ত্রী তাসরিন মুজিবের স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব ও জাতীয় সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
আবেদন অনুযায়ী মুজিবুর রহমানের স্থাবর সম্পদের মূল্য ৩ কোটি ৬১ লাখ ৮৫ হাজার এবং ৫০ লাখ টাকার জাতীয় সঞ্চয়পত্র রয়েছে। তাঁর স্ত্রীর ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে। এ ছাড়া মুজিবের একটি টয়োটা গাড়ি জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে, যার মূল্য ৪৪ লাখ ৯৯ হাজার ২০০ টাকা।
আদেশে মুজিবুর রহমানের ৩৪টি ব্যাংক ও সঞ্চয়পত্র হিসাব এবং তাসরিন মুজিবের তিনটি জাতীয় সঞ্চয়পত্র ও সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। স্থাবর সম্পদের মধ্যে ঢাকার মিরপুরের মাটিকাটা ও জোয়ারসাহারায় দুটি ফ্ল্যাট, নারায়ণগঞ্জে একটি আবাসিক ভবন, মিরপুর, নারায়ণগঞ্জ, সাভার, খিলক্ষেত, জোয়ারসাহারা ও ক্যান্টনমেন্ট এলাকায় ৪২.৩০ কাঠা জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, লে. জে. (অব.) মুজিবুর রহমান সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে দখলে রেখেছেন, যা দুদক অনুসন্ধান করছে।
এ ছাড়া তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং করার অভিযোগ অনুসন্ধানাধীন। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে মুজিবুর রহমানকে ১১ সেপ্টেম্বর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৪ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৭ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৮ ঘণ্টা আগে