
কোভিড চিকিৎসায় অ্যান্টিভাইরাল বড়ির অনুমোদন দিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে দেশেই উৎপাদনের জন্য কয়েকটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানিকে এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আজ সোমবার রাতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. আইয়ুব হোসেন আজকের পত্রিকাকে জানান, দেশে করোনা চিকিৎসায় মোলনুপিরাভির অ্যান্টিভাইরাল বড়ির জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৪ নভেম্বর যুক্তরাজ্য সরকার এ ওষুধের অনুমোদন দিয়েছে। তবে শুধু ১৮ বা এর বেশি বয়সীদের জন্য কোভিড চিকিৎসায় এই বড়ি ব্যবহারের অনুমোদন দিয়েছে ব্রিটেন সরকার। এর একদিন পরই কোভিড চিকিৎসায় নিজেদের উৎপাদিত মুখে খাওয়ার (অ্যান্টি-ভাইরাল) ক্যাপসুলকে ৮৯ শতাংশ কার্যকর বলে দাবি করেছে কোভিড টিকা প্রস্তুতকারী মার্কিন কোম্পানি ফাইজার।
মার্কিন ওষুধ কোম্পানি মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকের মোলনুপিরাভির অ্যান্টিভাইরাল বড়ি বাজারে নিয়ে এসেছে। এটি মুখে খাওয়ার ওষুধ।
এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের শীর্ষস্থানীয় প্রায় সব ওষুধ কোম্পানি এই ওষুধ উৎপাদনের অনুমোদন চেয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে আবেদন করেছে। এর মধ্যে এসকেএফ, স্কয়ার, বেক্সিমকো, রেনেটা, ইনসেপ্টা, বিকনসহ ৮ থেকে ১০টি প্রতিষ্ঠান রয়েছে।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. আইয়ুব হোসেন জানিয়েছেন, দেশের কয়েকটি প্রতিষ্ঠান মোলনুপিরাভিরের জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করেছিল। অধিদপ্তর প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে। এর মধ্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান দেশে মোলনুপিরাভির উৎপাদন ও বিপণনের অনুমতি পেয়েছে বলে জানান তিনি।

আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে পরিবর্তন বা বিঘ্ন ঘটলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাত্রীদের।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) নূর আহমদ বলেন, প্রিপেইড মিটার ব্যবহারের ক্ষেত্রে রিবেটসহ বিভিন্ন সুবিধা রয়েছে। এতে গ্রাহকের অপ্রয়োজনীয় ব্যয় কমতে পারে। বর্তমান ও ভবিষ্যতের বিদ্যুৎ ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার অপরিহার্য।
২ ঘণ্টা আগে