দেশের বিভিন্ন খাতে নেতৃত্ব দেওয়া নারীদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিভিন্ন খাতের ১৭ জন নারী প্রতিনিধি অংশ নিয়েছেন বলে জানা গেছে।
বৈঠক সূত্রমতে, বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীদের নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে সহায়তার বিষয়েও আলোচনা হতে পারে। এ ছাড়া বিভিন্ন দুর্নীতি, অনিয়মের প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হতে পারে বৈঠক।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন খাতের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন ড. মুহাম্মদ ইউনূস। তারই অংশ হিসেবে নারী প্রতিনিধিদের সঙ্গে তিনি আজ বৈঠক করছেন।
এ ছাড়া, আজ বিকেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনার কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়।
৩ মিনিট আগে
রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় মাদক পাচার, চোরাচালানসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
২৫ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।
৪৩ মিনিট আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের আনুষ্ঠানিক ঘোষণার পর ভোট গ্রহণ শুরু হয়।
২ ঘণ্টা আগে