
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো-সংকটের কারণে এক মাস ধরে চলমান গ্যাস-সংকট আরও তিন দিন অতিবাহিত করবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। এদিকে গ্যাস-সংকটের কারণে একদিকে যেমন শিল্পকারখানায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে।
আজ বৃহস্পতিবার পেট্রোবাংলার পরিচালন বিভাগের পরিচালক মোহাম্মদ শোয়েব আজকের পত্রিকাকে বলেন, ‘২৩ আগস্ট একটি এলএনজি কার্গো আসতে পারে। সেদিন থেকে দুটি এফএসআরইউ পূর্ণ সক্ষমতায় চলবে বলে আশা করি। এই সময়ের মধ্যে দেশীয় উৎপাদনও বাড়ানো যাচ্ছে না।’
গত ২১ জুলাই এক্সিলারেট এনার্জির এফএসআরইউতে অগ্নিকাণ্ডের পর থেকে দেশে গ্যাস-সংকট শুরু হয়। অগ্নিকাণ্ডের আগে দৈনিক ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হলেও বর্তমানে তা কমে দৈনিক ২ হাজার ১৯৫ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে।
এদিকে গ্যাসের অভাবে ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুর এলাকায় অধিকাংশ কারখানা গত এক সপ্তাহ ধরে সম্পূর্ণ বন্ধ হয়ে আছে বলে গতকাল বুধবার সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পমালিকেরা অভিযোগ করেছেন।
আজ বেলা ২টার তথ্য অনুযায়ী, এফএসআরইউ থেকে ৫৭১ মিলিয়ন ঘনফুট ও দেশীয় কূপ থেকে ১ হাজার ৬২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস আসছিল।
পেট্রোবাংলার দৈনিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, এলএনজির পাশাপাশি দেশীয় কূপ থেকেও গ্যাসের সরবরাহ দিন দিন কমছে। গত ১০ জুন দেশীয় কূপ থেকে ১ হাজার ৬৬৬ মিলিয়ন ঘনফুট গ্যাস আসছিল। আর গতকাল দেশীয় কূপ থেকে আসছিল ১ হাজার ৬৩৫ মিলিয়ন ঘনফুট। মাঝে জুলাইয়ের শুরুর দিকে দেশীয় কূপ থেকে গ্যাসের সরবরাহ ১ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুটেও নেমেছিল।
দেশীয় কূপ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বহুজাতিক কোম্পানির শেভরন ও তাল্লোর নিয়ন্ত্রণে থাকা গ্যাসক্ষেত্রগুলো থেকেই উৎপাদন ধীরে ধীরে কমছে। গত ১০ জুন এই দুই কোম্পানি থেকে ৯৪৮ মিলিয়ন সরবরাহ থাকলেও গতকাল তা ছিল ৯০৯ মিলিয়ন ঘনফুট।
গ্যাসের সংকটের মধ্যে বিদ্যুৎ উৎপাদনও ১৩ হাজার থেকে ১৪ হাজার মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ থাকছে। বিদ্যুতের চাহিদা ১৬ হাজার অতিক্রম করলে লোডশেডিং দুই হাজার মেগাওয়াটের ঘর অতিক্রম করছে। আবার চাহিদা ১৫ হাজারের নিচে নেমে এলে লোডশেডিংও এক হাজার মেগাওয়াটের নিচে নেমে আসছে।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৮ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
১০ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
১১ ঘণ্টা আগে