
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যে বর্ষপূর্তি উদ্যাপন-সংক্রান্ত একটি প্রস্তুতিমূলক সভাও হয়েছে। সেখানে একাধিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে গ্রাফিতি বই ও পোস্টার প্রদর্শনী, চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বর্ষপূর্তির মূল আয়োজনের অংশ হিসেবে রাজধানীর তথ্য ভবনে আগস্ট মাসের প্রথম সপ্তাহে গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
গৃহীত কর্মসূচির আওতায় আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় দৈনিক ও সাময়িকীতে গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ ফিচার, নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হবে। একই সঙ্গে দেশব্যাপী বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুন স্থাপন ও বিতরণের মাধ্যমে গণসচেতনতা তৈরি করা হবে।
তথ্য ভবনে আয়োজন করা হবে এক প্রকাশনা উৎসব, যেখানে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক গ্রন্থসমূহ প্রদর্শিত হবে। বর্ষপূর্তির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো, যা আগামী ৫ জুলাই বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
জেলা তথ্য অফিসসমূহের মাধ্যমে চলচ্চিত্রটি সারা দেশে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গণ-অভ্যুত্থান বিষয়ক প্রামাণ্যচিত্রও ধারাবাহিকভাবে প্রদর্শন করা হবে।
জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা।
তথ্য ভবন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে অভ্যুত্থানবিষয়ক আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীর।
গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া সাংবাদিকদের পরিবারকে সম্মাননা, বিশেষ অনুদান ও উপহার প্রদান করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বর্ষপূর্তি কর্মসূচির অংশ হিসেবে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি আন্তর্জাতিক পরিসরে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরবে।

ফেব্রুয়ারি মাসে দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত এবং ১১৮১ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৬৭ এবং আহত ১৩৭। মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেলের হার ৩৩.৭০ শতাংশ।
৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের সংকট হওয়ার আশঙ্কা যানবাহনের মালিক ও চালকদের। তাই ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন তাঁরা। বাইকাররা চাচ্ছেন ট্যাংক ভর্তি করে জ্বালানি নিতে। এতে চাপ বেড়েছে ফিলিং স্টেশনগুলোতে। জ্বালানি না থাকায় কোনো কোনো ফিলিং স্টেশন এরই মধ্যে বন্ধ রাখা হয়েছে।
৭ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। আগামী রোববার (৮ মার্চ) ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হবে।
১০ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনৈতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিশেষ ইফতার মাহফিলে এই আহ্বান জানান...
১৩ ঘণ্টা আগে