জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশে মানবিক সংকট চলছে। নিউইয়র্কের স্থানীয় সময় গতকাল বুধবার দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পরও জাতিসংঘ এবং এর অংশীদারেরা সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে।
স্টিফেন ডুজারিক বলেন, ‘আমি বলতে পারি যে (বাংলাদেশে) বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও যে সহিংসতা আমরা দেখেছি, তারপরও সবাইকে মনে করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ, বাংলাদেশে মানবিক সংকট চলছে। আমরা (জাতিসংঘ) ও আমাদের অংশীদারেরা ঘূর্ণিঝড়সহ বেশ কয়েকটি জরুরি পরিস্থিতির—ঘূর্ণিঝড় রেমালসহ যা বাংলাদেশের ১ কোটি ৩০ লাখ মানুষকে প্রভাবিত করেছে—কারণে প্রভাবিত লোকজনকে সহায়তা প্রদান অব্যাহত রেখেছি।’
বাংলাদেশে মানবিক সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে কাজ করতে গিয়ে জাতিসংঘ ও এর অংশীদারেরা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, ‘আমাদের অংশীদারেরা কার্যক্রম চালানোর ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকার পরও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এসব চ্যালেঞ্জের মধ্যে স্পষ্টতই ইন্টারনেট বিভ্রাট, ব্যাংকিং সেবা বন্ধ ও কারফিউ অন্তর্ভুক্ত।’
স্টিফেন ডুজারিক এ সময় বাংলাদেশে জাতিসংঘ ও এর অংশীদারদের দেওয়া সহায়তার কথা উল্লেখ করে বলেন, ‘গত মাসে আমরা ও আমাদের অংশীদারেরা (বাংলাদেশের) ১২ লাখ মানুষকে সহায়তা দেওয়ার জন্য ৮ কোটি ডলার মানবিক কার্যক্রম পরিকল্পনা শুরু করেছি। এখন পর্যন্ত সেখানে মাত্র ১৮ শতাংশ তহবিল সরবরাহ করা হয়েছে।’
এ সময় তিনি বলেন, ‘গত ৫ জুন জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে ৭৫ লাখ ডলার সহায়তা দেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায়। এ ছাড়া যমুনা নদীর অববাহিকার মানুষের জন্য গত ৪ জুলাই সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে অতিরিক্ত ৬২ লাখ ডলার ছাড় করা হয়েছে।’ এ ছাড়া মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ও সেখানকার স্থানীয় জনগণকে সহায়তা দেওয়ার জন্যও জাতিসংঘ ও এর অংশীদারেরা কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধির...
১ ঘণ্টা আগে
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
২ ঘণ্টা আগে
আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এ বিষয়ে কথা বলেন।
২ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভালো নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। নির্বাচনী মাঠের পরিবেশ ভালো আছে।
৩ ঘণ্টা আগে